ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের হাতে তুলে দেওয়ার সময় ছেলের গায়ে ছিল গেঞ্জি, পরে দেখি শার্ট: সিদ্ধার্থের বাবা এবার সাভারে ওরস বন্ধের দাবি ‘তৌহিদি জনতার’, নেতৃত্বে বিএনপি-জামায়াত-হেফাজত ২০২৭ সালের রমজানের সম্ভাব্য তারিখ ৬ অথবা ৭ ফেব্রুয়ারি বাবার মরদেহ বারান্দায়, সাড়ে তিন হাত জায়গা নিয়ে ২ ভাইয়ের মারামারি হাঁস-মুরগির দোকানে ম্যারেজ মিডিয়ার অফিস ওমরাহর জন্য স্ত্রীর জমানো টাকায় ৫৬ বছরের রাস্তা সংস্কার সন্তান জন্ম দিলেই মিলবে ৬৭ লাখ টাকা, ঘোষণা সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর ক্ষমতার আগে বলে ‘আই হ্যাভ এ প্ল্যান’, পরে বলে ‘গিভ মি ইওর প্ল্যান’: হাসনাত আব্দুল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী তারেক রহমান: এমপি শওকতুল ডিএনএ পরীক্ষায় প্রমাণিত, আলোচিত সেই মাদরাসা শিক্ষকই শিশুটির বাবা

কাশ্মীরে উত্তেজনার মাঝেই নিজের রাইফেলের গুলিতে ভারতীয় সেনার মৃত্যু, আত্মহত্যা সন্দেহ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:৫৫:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫
  • ৫৩৩ বার পড়া হয়েছে

কাশ্মীর সীমান্তে ভারত-পাকিস্তানের পাল্টাপাল্টি হামলার উত্তপ্ত প্রেক্ষাপটে এক ভারতীয় সেনা সদস্যের রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে, ওই সেনা নিজের সার্ভিস রাইফেলের গুলিতেই প্রাণ হারিয়েছেন। এনডিটিভির এক প্রতিবেদনে রোববার (১৮ মে) এ তথ্য প্রকাশিত হয়।

প্রতিবেদনে বলা হয়, বিকেল সাড়ে ৪টার দিকে জম্মু ও কাশ্মীরের সাম্বা জেলার আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন ‘সরোজ’ চৌকিতে এ ঘটনা ঘটে। নিহত সেনা সদস্যের বয়স ২৮ বছর এবং তিনি ভারতের তেলেঙ্গানা রাজ্যের বাসিন্দা ছিলেন। ঘটনার সময় তিনি সীমান্ত চৌকিতে প্রহরার দায়িত্বে ছিলেন।

স্থানীয় প্রশাসন জানায়, গুলির শব্দ শুনে সহকর্মীরা ছুটে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও, কেন তিনি এমন চরম সিদ্ধান্ত নিলেন তা এখনও স্পষ্ট নয়।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং এর পেছনে কোনো ব্যক্তিগত, পারিবারিক বা মানসিক চাপ কাজ করেছে কিনা তা জানার চেষ্টা চলছে। নিহত সেনার সহকর্মী ও পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদের প্রস্তুতি চলছে।

প্রসঙ্গত, ভারতীয় প্রতিরক্ষা বাহিনীতে আত্মহত্যার ঘটনা সাম্প্রতিক বছরগুলোতে আশঙ্কাজনক হারে বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘ সময় সীমান্তে টানা দায়িত্ব পালন, উচ্চ মাত্রার মানসিক চাপ এবং পর্যাপ্ত মানসিক স্বাস্থ্য সহায়তার অভাবই এই প্রবণতার অন্যতম কারণ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পুলিশের হাতে তুলে দেওয়ার সময় ছেলের গায়ে ছিল গেঞ্জি, পরে দেখি শার্ট: সিদ্ধার্থের বাবা

কাশ্মীরে উত্তেজনার মাঝেই নিজের রাইফেলের গুলিতে ভারতীয় সেনার মৃত্যু, আত্মহত্যা সন্দেহ

আপডেট সময় ০৭:৫৫:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫