ঢাকা , সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাজিদ হত্যা: ১৩ মাস পরও অমীমাংসিত ৫ প্রশ্ন আইডিয়াল স্কুলের ৪৩ শিক্ষককে একযোগে বদলি দিল্লিতে রেড অ্যালার্ট জারি ডিএনএ পরীক্ষায় ধর্ষণ মামলার আসামিই নবজাতকের বাবা বাউফলে বিদ্যালয়ের এডহক কমিটি বাতিল ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন তামিলনাড়ুতে বিনামূল্যে এলপিজি সিলিন্ডার দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রী বিজয়ের আমাদের কাজী নজরুল তারেক রহমান: চিফ হুইপ মাকে ধর্ষণ-হত্যার পর নদীতে ফেলে দেওয়া হয় ১ বছরের শিশু সন্তানকে পরীক্ষার পুরো সময় শিক্ষার্থীর সন্তানকে কোলে নিয়ে পরীক্ষা নিলেন শিক্ষক গ্রাহকের মৃত্যুতে কিস্তি মওকুফ, পরিবারের হাতে ৫০ হাজার টাকা সহায়তা দিল কলাপাড়া ওয়ালটন প্লাজা

সাকিবকে নিয়ে কঠোর সিদ্ধান্ত নিলেন ক্রীড়া উপদেষ্টা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:১২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
  • ৩৬৮ বার পড়া হয়েছে

সাকিবকে নিয়ে কঠোর সিদ্ধান্ত নিলেন ক্রীড়া উপদেষ্টা গত বছরের ৫ আগস্টে বাংলাদেশের ক্ষমতার পটপরিবর্তনের পর থেকেই জাতীয় দলে সাকিব আল হাসানের অধ্যায় অনেকটা ঝুলে গিয়েছিল। এবার জাতীয় দলে তার শেষ পেরেকটাও ঠোকা হয়ে গেল বলে মনে করা হচ্ছে। তারকা এই অলরাউন্ডারকে দেশের হয়ে আর খেলতে না দেওয়ার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ।

দীর্ঘ দিন ধরেই জাতীয় দলের বাইরে আছেন সাকিব। ফিরতে পারছেন না দেশেও। এ সময় তার বিরুদ্ধে হয়েছে একের পর এক মামলা। সম্প্রতি নতুন করে আলোচনায় উঠে এসেছেন টাইগার সাবেক এই অধিনায়ক। ঘটনার সূত্রপাত গত রোববার সাকিবের একটি পোস্টকে কেন্দ্র করে। মুহূর্তেই দাবানলের মতো ছড়িয়ে পড়া সাকিবের ওই পোস্টের জেরে আসিফ মাহমুদের সঙ্গে দুই দিন ধরে তার পাল্টাপাল্টি কথার লড়াই চলছিল।

এর মধ্যেই দেশের একটি বেসরকারি টেলিভিশনে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা। তার পক্ষ থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে নির্দেশনা থাকবে সাকিব যেন বাংলাদেশের জার্সি গায়ে আর খেলতে না পারেন।

তিনি বলেন, ‘ তাকে বাংলাদেশের পতাকা বহন করতে দেয়া বা বাংলাদেশের জার্সির পরিচয় বহন করতে দেয়া, এটার, এটা আমার পক্ষে কোনোভাবেই সুযোগ করে দেয়া সম্ভব না। ইতিপূর্বে এটা আমি বোর্ডকে এভাবে না বললেও এখন বোর্ডের প্রতি আমার স্পষ্ট নির্দেশনা থাকবে যে সাকিব আল হাসান কখনোই বাংলাদেশের টিমে আর খেলতে পারবেন না।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সাজিদ হত্যা: ১৩ মাস পরও অমীমাংসিত ৫ প্রশ্ন

সাকিবকে নিয়ে কঠোর সিদ্ধান্ত নিলেন ক্রীড়া উপদেষ্টা

আপডেট সময় ০১:১২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫