ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গোপনে কারামুক্ত হলেন তৌহিদ আফ্রিদি অস্ত্র কেড়ে নিয়ে দুই ইসরায়েলি সেনাকে হত্যা করলো এক ফিলিস্তিনি শাহজালাল বিমানবন্দরে আবারও আগুন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিস সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে সিরাজগঞ্জে বিএনপি ও অঙ্গসংগঠনের ৬ নেতার বিরুদ্ধে ব্যবস্থা ঢাকার জন্য ডাক আসবে, ঘরে ঘরে লড়াইয়ের দুর্গ গড়তে হবে: জামায়াতের আমির শফিকুর-নাহিদ-মামুনুল এক হলে সরকারের পতন অনিবার্য: কর্নেল অলি জার্মানি, ব্রাজিল, আর্জেন্টিনাকে হারানোর মানসিকতা ছড়িয়ে দিতে চান বাংলাদেশের কোচ স্বামীর সঙ্গে ঝগড়ার পর গলায় ফাঁস, প্রাণ গেল নারী ইউপি সদস্যের জমি লিখে না দেওয়ায় প্রতিবন্ধী মা-র সঙ্গে ছেলে ইসলামী আন্দোলনের নেতার অমানবিক আচরণ সময় থাকতে কার্যকর পদক্ষেপ নিন: জামায়াত আমির

‘খেলায় রাজনীতির স্থান নেই’: ট্রফি বিতর্কে ভারতকে ধুয়ে দিলেন ডি ভিলিয়ার্স

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:২৬:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
  • ৫৪৬ বার পড়া হয়েছে

এবার এশিয়া কাপে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে নবমবারের মতো শিরোপা জিতেছে ভারত। তবে শিরোপা জয়ের পরও ভারতীয় দল এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) চেয়ারম্যান মহসিন নাকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানায়। তাদের এমন পদক্ষেপ ঘিরে তৈরি হয়েছে তীব্র বিতর্ক।বিভিন্ন মহল থেকে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া আসতে থাকায় এবার সেই আলোচনায় যোগ দিলেন সাবেক দক্ষিণ আফ্রিকান তারকা এবি ডি ভিলিয়ার্স।

তিনি সরাসরি ভারতের সমালোচনা করে বলেন, ক্রিকেটকে রাজনীতির সঙ্গে মেশানো উচিত নয়। এবি ডি ভিলিয়ার্স তার ইউটিউব চ্যানেলে বলেন, ‘ভারতীয় দল আসলে যিনি ট্রফি তুলে দিচ্ছিলেন, তাকে নিয়ে খুশি ছিল না। কিন্তু আমি মনে করি খেলাধুলায় এর কোনো স্থান নেই। রাজনীতি আলাদা, খেলাধুলা আলাদা। খেলাধুলাকে তার নিজস্ব আনন্দের জায়গা থেকে উদ্‌যাপন করা উচিত। এটা সত্যিই দুঃখজনক ছিল, তবে আশা করি ভবিষ্যতে বিষয়টা মিটে যাবে। এমন ঘটনা খেলোয়াড়দের জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করে, যা আমি একদমই পছন্দ করি না। ফাইনালের শেষে আসলেই পরিস্থিতি ছিল বেশ অস্বস্তিকর।

অপারেশন সিঁদুরের পর থেকেই ভারত-পাকিস্তান সম্পর্ক তিক্ত আকার ধারণ করেছে। এশিয়া কাপেও সেটির ছাপ পড়েছে একাধিক ঘটনায়। গ্রুপ পর্বের করমর্দন বিতর্ক থেকে শুরু করে ফাইনালে ট্রফি নিতে অস্বীকৃতির ঘটনাও সেই রাজনৈতিক টানাপড়েনের প্রতিফলন। তবে বিতর্কের বাইরে ভারতীয় দলের ক্রিকেটীয় পারফরম্যান্স নিয়ে প্রশংসা করেছেন ডি ভিলিয়ার্স। তিনি বলেন, ‘ভারত অসাধারণ ফর্মে আছে।

সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ খুব দূরে নয়। ভারতীয় দল প্রতিভায় ভরপুর এবং বড় ম্যাচে নিজেদের প্রমাণ করতে জানে। তাদের এই দাপুটে খেলা সত্যিই উপভোগ্য।’ অপরাজিত থেকে শিরোপা জয়ের পর টিম ইন্ডিয়ার সামনে অপেক্ষা করছে আরেক চ্যালেঞ্জ। এ মাসের শেষদিকে তারা অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে। এবারের দুর্দান্ত ফর্ম ধরে রেখে সিরিজেও সফল হতে চায় সূর্যকুমার যাদবের দল।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গোপনে কারামুক্ত হলেন তৌহিদ আফ্রিদি

‘খেলায় রাজনীতির স্থান নেই’: ট্রফি বিতর্কে ভারতকে ধুয়ে দিলেন ডি ভিলিয়ার্স

আপডেট সময় ০২:২৬:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫