ঢাকা , সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইসরাইলে গৃহযুদ্ধের ‘বাস্তব’ আশঙ্কা দেখছেন ৬০ শতাংশ নাগরিক বেতনের ১০ শতাংশ গরীবদের জন্য সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী ‘এটাই আমার শেষ বিশ্বকাপ’—বিদায়ের ইঙ্গিত দিলেন রোনালদো খামেনির মরদেহ ইরাকে নেওয়া হচ্ছে কেন? লাল কার্ড দেখার পরও খেলবেন যুক্তরাষ্ট্রের খেলোয়াড়, ফিফাকে ধন্যবাদ ট্রাম্পের ‘ফিলিস্তিনের সমর্থনের কারণেই খামেনিকে হত্যা করা হয়েছে’ ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের পাশাপাশি চীনকেও কাছে টানছে বাংলাদেশ ইরানি নেতাদের নিশ্চিহ্ন করার হুমকি ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রীর নরওয়ের ফুটবল ইতিহাসে এটি সবচেয়ে পাগলাটে রাত: হালান্ড ৪০ বছর পর বিশ্বকাপে পেনাল্টি মিস করল ব্রাজিল

শাবিপ্রবিতে ‘র‍্যাগিং’ ইস্যুতে ২৫ শিক্ষার্থীর বহিষ্কার প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:১২:৪৬ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
  • ২৭১ বার পড়া হয়েছে

‘মীমাংসিত’ বিষয়ে র‍্যাগিংয়ের অভিযোগ তুলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৫ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা। বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই কর্মসূচি পালন করা হয়।

বিকেল ৪টার দিকে শিক্ষার্থীরা গোলচত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করেন, এর আগে তারা সেখানে মানববন্ধন করেন। মানববন্ধনে বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের বহিষ্কারাদেশটি “অবৈধ ও প্রহসনমূলক”।

অর্থনীতি বিভাগের শিক্ষার্থী হাফিজুর ইসলাম বলেন, “ভুক্তভোগী শিক্ষার্থীর কোনো জবানবন্দি নেওয়া হয়নি, এমনকি বিভাগীয় প্রধানদের সঙ্গেও আলোচনা হয়নি। বিষয়টি আগেই বিভাগীয়ভাবে মীমাংসা করা হয়েছিল।”

পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী রিফা সানজিদা বলেন, “যেদিন ঘটনাটি বলা হচ্ছে, সেদিন আমিও উপস্থিত ছিলাম। কোনো র‍্যাগিং হয়নি, বরং আমরা নিজেরাই সিনিয়র আপুদের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম।”

বহিষ্কারাদেশ পাওয়া শিক্ষার্থী কাজী তাসমিয়া হক আরিশা অভিযোগ করেন, “প্রশাসন কোনো নিরপেক্ষ তদন্ত ছাড়াই একপাক্ষিক সিদ্ধান্ত নিয়েছে। এতে অনেক শিক্ষার্থী মানসিকভাবে ভেঙে পড়েছেন।”

উল্লেখ্য, গত ২৫ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ২৩৭তম সিন্ডিকেট সভায় ‘র‍্যাগিংয়ের’ অভিযোগে ২৫ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইসরাইলে গৃহযুদ্ধের ‘বাস্তব’ আশঙ্কা দেখছেন ৬০ শতাংশ নাগরিক

শাবিপ্রবিতে ‘র‍্যাগিং’ ইস্যুতে ২৫ শিক্ষার্থীর বহিষ্কার প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

আপডেট সময় ০৮:১২:৪৬ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫