ঢাকা , সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ব্রাজিলের বিদায়ের পর আর্জেন্টাইন সমর্থক মাশরাফির আবেগঘন বার্তা ইসরাইলে গৃহযুদ্ধের ‘বাস্তব’ আশঙ্কা দেখছেন ৬০ শতাংশ নাগরিক বেতনের ১০ শতাংশ গরীবদের জন্য সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী ‘এটাই আমার শেষ বিশ্বকাপ’—বিদায়ের ইঙ্গিত দিলেন রোনালদো খামেনির মরদেহ ইরাকে নেওয়া হচ্ছে কেন? লাল কার্ড দেখার পরও খেলবেন যুক্তরাষ্ট্রের খেলোয়াড়, ফিফাকে ধন্যবাদ ট্রাম্পের ‘ফিলিস্তিনের সমর্থনের কারণেই খামেনিকে হত্যা করা হয়েছে’ ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের পাশাপাশি চীনকেও কাছে টানছে বাংলাদেশ ইরানি নেতাদের নিশ্চিহ্ন করার হুমকি ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রীর নরওয়ের ফুটবল ইতিহাসে এটি সবচেয়ে পাগলাটে রাত: হালান্ড

মুন্সীগঞ্জে সন্তানজননী বিথি আক্তার স্ত্রীর স্বীকৃতি ও বিয়ের দাবিতে স্বাধীন শেখের বাড়িতে অনশন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:১৯:০৯ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
  • ৩৮৬ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মধ্যপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক স্বাধীন শেখের (৩২) বাড়িতে স্ত্রীর স্বীকৃতি ও বিয়ের দাবিতে অনশন করছেন বিথি আক্তার (৩১) নামে এক সন্তানের জননী। তিনি সোমবার (৬ অক্টোবর) থেকে এই অনশন শুরু করেন এবং বুধবার (৮ অক্টোবর) পর্যন্ত তা চলেছে।

স্থানীয় ও মামলার সূত্রে জানা যায়, বিথির স্বামী প্রায় সাত বছর আগে মারা যান। এরপর পিত্রালয়ে বসবাসরত অবস্থায় তার প্রতিবেশী স্বাধীন শেখের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে। বিথির অভিযোগ, স্বাধীন তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন এবং প্রায় ছয় লাখ টাকা নেন। সর্বশেষ ১৬ জুলাই রাতে তার পিত্রালয়ে এমন একটি ঘটনা ঘটে, যা স্থানীয়রা টের পেয়ে স্বাধীন পালিয়ে যান।

স্থানীয়ভাবে সালিশ হলেও সমাধান না হওয়ায় বিথি নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা (নং-১২৬/২৫) দায়ের করেন। মামলা করার পরও প্রতিকার না পেয়ে তিনি বর্তমানে স্বাধীন শেখের বাড়িতে টানা দুই দিন ধরে অনশন চালিয়ে যাচ্ছেন। স্বাধীন শেখের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ব্রাজিলের বিদায়ের পর আর্জেন্টাইন সমর্থক মাশরাফির আবেগঘন বার্তা

মুন্সীগঞ্জে সন্তানজননী বিথি আক্তার স্ত্রীর স্বীকৃতি ও বিয়ের দাবিতে স্বাধীন শেখের বাড়িতে অনশন

আপডেট সময় ১০:১৯:০৯ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫