শুক্রবার (১০ অক্টোবর) জুমার নামাজের পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সামনে অনুষ্ঠিত সমাবেশে বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন জাতীয় স্টেডিয়াম বায়তুল মোকাররমের পাশ থেকে সরানোর দাবি জানান। তিনি বলেন, স্টেডিয়ামে গান-বাজনা ও নাচ-গানের অনুষ্ঠান হওয়ার কারণে মসজিদের পবিত্রতা ব্যহত হচ্ছে।
মুফতি সুলতান মহিউদ্দিন আরও বলেন, খেলার নামকে ঢেকে বিনোদনের নামে অ-ইসলামিক কার্যক্রম হচ্ছে, যা মসজিদের আশেপাশে উপযুক্ত নয়।(এজন্য) তিনি অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে অনুরোধ করেন যেখানে প্রয়োজন সেখানে জাতীয় স্টেডিয়াম অন্য স্থানে স্থানান্তর করার এবং বর্তমান স্টেডিয়ামের জায়গা সরকারী গুরুত্বপূর্ণ অফিস বা আদালত স্থাপন করে কাজে লাগানোর জোর দাবি জানান।
সমাবেশে তিনি কোরআন ও নবীর প্রতি অবমাননাকে বরদাশত না করার সুস্পষ্ট ইঙ্গিত দিয়ে বলেন, ‘এই দেশের মুসলমানরা ইসলামের এবং কোরআনের রক্ষা করতে প্রয়োজনে জীবন দিতে প্রস্তুত।’

ডেস্ক রিপোর্ট 
























