ঢাকা , রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শেখ হাসিনার দেশে ফিরতে আইনি বাধা নেই: চিফ প্রসিকিউটর ব্রাজিল শেষ ষোলোতে নরওয়ের বিপক্ষে জিতবে কি না, ভবিষ্যদ্বাণী সুপার কম্পিউটারের হামলা, চাঁদাবাজি, মারধরের ঘটনায় জাহাজভাঙ্গা শিল্পে তোলপাড়, পুলিশ নির্বিকার: হতাশ শিল্প মালিকরা ইয়েমেনে হুথি বিদ্রোহীদের হামলায় সরকারি ১৫ সৈন্য নিহত ব্রাজিলে খেলার অফার পেলেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা ব্রাজিলের জয়ে থ্রি-পিস পরে নাচ করায় বিএনপি নেতা বহিষ্কার নরওয়ের বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ জামায়াতে ইসলামীর ২ নেতা বহিষ্কার ‘যুক্তরাষ্ট্রের স্বপ্ন ফিরে এসেছে’, স্বাধীনতা দিবসের ভাষণে ট্রাম্প বিশ্বকাপ স্বপ্ন শেষ, তবু হাসছে কেপ ভার্দে; ঘরে ফিরলো বিপুল টাকা নিয়ে

গাজায় স্থায়ী শান্তির জন্য কাজ করছে তুরস্ক: এরদোগান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:২০:১৬ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
  • ২৩৪ বার পড়া হয়েছে

এবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, গাজা এখন জরুরি ভিত্তিতে পুনর্গঠন ও পুনরুদ্ধার প্রয়োজন। সেইসঙ্গে হামাস ও ইসরাইলের চুক্তি যেন স্থায়ী শান্তির ভিত্তি স্থাপন করে সে জন্য তুরস্ক সক্রিয়ভাবে কাজ করছে বলেও জানান তিনি। খবর সংবাদ সংস্থা মেহের’র।

শুক্রবার (১৭ অক্টোবর) ইস্তাম্বুলে আয়োজিত ৫ম তুরস্ক-আফ্রিকা ব্যবসা ও অর্থনৈতিক ফোরামে বক্তৃতা দেওয়ার সময় এসব কথা বলেন এরদোগান। তিনি বলেন, ‘ইসরাইলের অতীত আচরণের কারণে আমরা সতর্ক রয়েছি, কারণ গাজার এখন দ্রুত পুনর্গঠন প্রয়োজন।’

তিনি আরও বলেন, ‘তুরস্ক হামাস-ইসরাইল চুক্তি স্থায়ী করার এবং এটি যেন দীর্ঘস্থায়ী শান্তির পথ নিশ্চিত করতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।’ এছাড়া চলমান সুদান সংকট নিয়ে এরদোগান বলেন, তুরস্ক সুদানের সংঘর্ষে গভীরভাবে মর্মাহত এবং দেশটিতে যুদ্ধবিরতি ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার আশা করছে।

তিনি জোর দিয়ে বলেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায় সুদানের মানবিক বিপর্যয়ের প্রতি যথেষ্ট মনোযোগ দেয়নি যদিও রক্তপাত বন্ধ করা সবার মানবিক দায়িত্ব।’ তুর্কি প্রেসিডেন্ট আরও বলেন, ‘দুঃখজনকভাবে, পশ্চিমা বিশ্ব আফ্রিকার গৃহযুদ্ধ, সংঘাত ও বিরোধগুলোকে মহাদেশটির নিয়তি হিসেবে দেখছে।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনার দেশে ফিরতে আইনি বাধা নেই: চিফ প্রসিকিউটর

গাজায় স্থায়ী শান্তির জন্য কাজ করছে তুরস্ক: এরদোগান

আপডেট সময় ১২:২০:১৬ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫