ঢাকা , রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘আমরা প্রতিশোধ নেব’ স্লোগানে তেহরানে শোকের মিছিল প্রধানমন্ত্রীর উপহার হিসেবে জাতীয় জাদুঘরে মেসি-আলভারেজ-এনজোর স্বাক্ষরিত জার্সি, দেখতে ফুটবলপ্রেমীদের ভিড় ইসরায়েলের কারাগারে ৪০ বছর কাটানো মাহের ইউনিসের মৃত্যু শেহবাজকে পাশে নিয়ে ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি এরদোয়ানের হারিয়ে যাচ্ছে ওয়াই ক্রোমোজোম, পুরুষ শূন্য হবে কী পৃথিবী? খামেনির জানাজায় অংশ নিলেন তার ৩ ছেলে ব্রাজিলকে বড় দল মনে করেন না নরওয়ে কোচ সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ মরক্কোর রূপকথা চলছেই, এবার কি বিশ্বকাপ জয়ের পালা? খামেনির জানাজায় ট্রাম্পের মৃত্যুর আহ্বান, স্লোগানে মুখর তেহরান

২০ শতাংশ বাড়ি ভাড়াসহ তিন দাবিতে রাজধানীতে ৯ দিন ধরে বেসরকারি শিক্ষকদের অবস্থান কর্মসূচি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:৫৫:৩২ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
  • ৬৫০ বার পড়া হয়েছে

২০ শতাংশ বাড়ি ভাড়া, ১ হাজার ৫০০ টাকা মেডিকেল ভাতা ও ৭৫ শতাংশ উৎসব ভাতা—এই তিন দাবিতে টানা ৯ দিন ধরে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকরা। আজ সোমবার (২০ অক্টোবর)ও অন্তত ১০ হাজার শিক্ষক সেখানে অবস্থান নিয়েছেন।

পাবনার সাথিয়া থেকে চিনানাড়ী অ্যান্ড বিলকলমি দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক (কৃষি) মো. ইউসুফ আলী জানান, শিক্ষকদের ন্যায্য দাবির আন্দোলনে অংশ নিতে তিনি ঢাকায় এসেছেন। গত ১২ অক্টোবর জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থানকালে পুলিশের নির্যাতনের শিকার হন তিনি।

তিনি বলেন, “আমাদের ওপর পৈশাচিকভাবে টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিচার্জ করা হয়। আমাকে টেনে-হিঁচড়ে নিয়ে হাতকড়া পরানো হয়। শুধু শিক্ষকদের দাবিতে অংশ নিয়েছি, কোনো দলীয় কর্মসূচিতে নয়।”

মো. ইউসুফ আলী আরও বলেন, “আমরা তিনটি ছোট দাবি নিয়ে ৯ দিন ধরে খোলা আকাশের নিচে অবস্থান করছি। অথচ কেউ আমাদের খোঁজ নিচ্ছে না। সরকারের ঘোষিত ৫ শতাংশ বাড়ি ভাড়া ভাতা আসলে প্রহসন ছাড়া কিছু নয়।”

বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরামের নির্বাহী সাংগঠনিক সম্পাদক এস এম ফরিদ উদ্দীন বলেন, “সরকার দ্রুত প্রজ্ঞাপন না দিলে আমরা শ্রেণি কার্যক্রম বন্ধ রাখব। প্রয়োজনে জাতীয় নির্বাচনের দায়িত্ব থেকেও বিরত থাকব। আমরা শিক্ষালয়ে ফিরতে চাই, কিন্তু সরকারের অনাগ্রহই এখন সবচেয়ে বড় বাধা।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘আমরা প্রতিশোধ নেব’ স্লোগানে তেহরানে শোকের মিছিল

২০ শতাংশ বাড়ি ভাড়াসহ তিন দাবিতে রাজধানীতে ৯ দিন ধরে বেসরকারি শিক্ষকদের অবস্থান কর্মসূচি

আপডেট সময় ০৮:৫৫:৩২ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫