চট্টগ্রাম নগরের বন্দর থানার আনন্দবাজার সাগরতীরের কাশবন থেকে নৃশংসভাবে খুন হওয়া অবস্থায় পাওয়া গেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী শামীম মাকসুদ খান জয় (২৬)-এর মরদেহ। রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যায় তাঁর হাত ও পায়ের রগ কাটা অবস্থায় লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করে শামীম বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করছিলেন। স্থানীয়দের চিৎকারে ঘটনাস্থলে লোকজন জড়ো হলেও আহত অবস্থায় কেউ কাছে যায়নি। পরবর্তীতে ৯৯৯-এ ফোন করলে পুলিশ এসে তাঁকে হাসপাতালে নিয়ে যায়, কিন্তু চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (বন্দর) আমিরুল ইসলাম বলেন, ‘প্রত্যক্ষদর্শীর কাছ থেকে জানা গেছে, শামীম নিজেই জানিয়েছেন ঘটনাটি তিনি নিজে করেছেন।’ ঘটনাস্থল থেকে একটি অ্যান্টিকাটার উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি। পুলিশের ধারণা, ঘটনাটি আত্মনৃশংসতার হতে পারে, তবে তদন্তে অন্য দিকও খতিয়ে দেখা হচ্ছে।

ডেস্ক রিপোর্ট 























