ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বুধবার সারাদেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস নাসীরুদ্দিন পাটওয়ারী কি মির্জা ফখরুলের জুতা টানার যোগ্যতা রাখে: রাশেদ খাঁন সারজিস-পাটোয়ারীর ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে এনসিপির বিক্ষোভ পুলিশের উপস্থিতিতেই নাসীরুদ্দীন-সারজিসের গাড়িবহরে হামলার অভিযোগ আসিফ মাহমুদের মিরপুরে দেয়াল ধসে আহতদের চিকিৎসার সম্পূর্ণ ব্যয় বহন করবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী আপনার পতন ছাত্রদল আর যুবদলই নিয়ে আসবে—প্রধানমন্ত্রীকে শিবির সভাপতি পুলিশের উপস্থিতিতেই নাসীরুদ্দীন-সারজিসের গাড়িবহরে হামলার অভিযোগ আসিফ মাহমুদের নাসীরুদ্দীন-সারজিসের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি নাহিদের হাসপাতালে নেয়ার সময়ও হামলাকারীরা থামেনি: নাসীরুদ্দীন পাটওয়ারী

দল হিসেবে আওয়ামী লীগের বিচার হলে জামায়াতের হবে না কেন: মাসুদ কামাল

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৩৭:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
  • ৩৬৮ বার পড়া হয়েছে

এবার জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল বলেছেন, যে কাজটা এখন আওয়ামী লীগের জন্য হচ্ছে, যে দল হিসেবে আওয়ামী লীগ যদি কোনো ভূমিকা রেখে থাকে তার বিচার হবে, তাহলে দল হিসেবে ’৭১ সালে জামায়াতের কী ভূমিকা ছিল, তার বিচার হবে না কেন? হওয়া তো উচিত। সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া ভিডিওতে তিনি এ কথা বলেন।

দল হিসেবে আগে বিচার না হওয়ার প্রসঙ্গে মাসুদ কামাল বলেন, দল হিসেবে বিচার করার কোনো নিয়ম আগে ছিল না, কোনো আইন আগে ছিল না। এই আইনটা এই সরকার এখন যুক্ত করেছে আইসিটি আইনে। মানবতাবিরোধী আচরণের বিচারের জন্য যে ট্রাইব্যুনাল, সেখানে এখন দলেরও বিচার করা যায়। আমি তো মনে করি, এখানে জামায়াতের বিরুদ্ধে মামলা হওয়া উচিত। যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, যারা মারা গেছেন, তাদের কেউ এসে বাদী হয়ে মামলা করেন। তা না হলে সরকারের উচিত বিচারের জন্য আবেদন করা। আপনি যদি ২০২৪-এর গণহত্যার জন্য আওয়ামী লীগের বিচার করতে পারেন, তাহলে ’৭১-এর গণহত্যার জন্য জামায়াতের বিচার করতে পারবেন না কেন? বিচার করেন। যদি প্রমাণিত হয় জামায়াত নির্দোষ ছিল, বেঁচে গেলেন; কোনো সমস্যা তো নেই। বিচারের আওতায় আনলেই যে সে অপরাধী হয়ে গেল, তা তো নয়। বিচার হোক এই দাবি আমি করি।

শুধু আওয়ামী লীগের বিচার করবেন কেন, জামায়াতেরও করেন। সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান জাতির কাছে ক্ষমা চাওয়া প্রসঙ্গে মাসুদ কামাল বলেন, প্রশ্নটা আপনার বিষয়ে না, আপনার দলের ব্যাপারে। সেটা হলো মুক্তিযুদ্ধের সময় আপনার দলের ভূমিকাটা কী ছিল? আপনার দলের নেতার বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে অভিযোগ ছিল। সেই অভিযোগগুলোর বিচার হয়েছে, অনেকের বিরুদ্ধে চরম শাস্তি হয়েছে। সেই বিচার নিয়ে প্রশ্নও উঠেছে, আমি নিজেই বলেছি। অনেক বিচার আন্তর্জাতিক মানসম্পন্ন হয়নি এবং আমি এটাও মনে করি, বিচারের নামে কারো কারো প্রতি হয়তো অবিচারও করা হয়েছে।

তিনি বলেন, কিন্তু রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর ’৭১-এ যে ভূমিকা, সেটা নিয়ে প্রশ্ন উঠেছে। জামায়াতে ইসলামী মুক্তিযুদ্ধের সময় আমাদের মুক্তির বিরোধিতা করেনি? করেছে। তারা কি পাকিস্তানি বাহিনীকে সহায়তা করেনি? করেছে। পাকিস্তানি বাহিনী কি এ দেশে গণহত্যা চালায়নি? চালিয়েছে। সে গণহত্যায় কি জামায়তে ইসলামী সহায়তা করেনি, সমর্থন দেয়নি? দিয়েছে, করেছে। পাকিস্তানি বাহিনী কি এ দেশে মা-বোনদের ধর্ষণ করেনি? সেটাও করেছে। সেই কাজে কি জামায়াতেরই সহযোগিতার মানসিকতা ছিল না? ছিল। তিনি বলেন, তাহলে জামায়াতের ভূমিকাটা কী ছিল, সেই ভূমিকার সমালোচনা করা হয়েছে। সেই ভূমিকার জন্য আপনি বলবেন যে— আমার দল ওই সময় যে ভূমিকাটা রেখেছিল, সেই ভূমিকাটা ঠিক না।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বুধবার সারাদেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

দল হিসেবে আওয়ামী লীগের বিচার হলে জামায়াতের হবে না কেন: মাসুদ কামাল

আপডেট সময় ১১:৩৭:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫