ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
চাঁদপুরে অর্ধশত ট্রান্সফরমার চুরি, চরম ভোগান্তিতে গ্রাহক ব্যাগের ভেতর থেকে নবজাতক উদ্ধার, শরীরজুড়ে অসংখ্য পিঁপড়া গ্যাসের মূল সমস্যা আমদানি করতে না পারা: তথ্য উপদেষ্টা ভূগর্ভস্থ পানির চাপ কমাতে লবণাক্ত পানি শোধনের নির্দেশ প্রধানমন্ত্রীর যুক্তরাজ্যে ধর্ষকদের যৌনাকাঙ্ক্ষা নিঃশেষ করে দেওয়ার পরিকল্পনা এবার জোট করতে ইরানকে ডেকেছে সৌদি-তুরস্ক-পাকিস্তান শেখ হাসিনাসহ ৭ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ শেখ হাসিনার বিষয়ে ভারত হয়তো রাজনৈতিকভাবে দায় নিতে চাচ্ছে না: তথ্যমন্ত্রী বরিশালে ফের বাস ধর্মঘট, মহাসড়ক অবরোধ বিশ্বকে হতবাক করা সেই ফিলিস্তিনি শিশুর ছবি পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত করল মিশর

“প্রধান উপদেষ্টার পদত্যাগে কোনো সংকট নেই”—আমীর খসরু

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:০৭:৩২ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫
  • ৪১১ বার পড়া হয়েছে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগের খবরে তিনি কোনো সংকট দেখছেন না। তার ভাষায়, “কোথায় সংকট?”—এ ধরনের বিষয় আলোচনার বিষয় নয়।

শনিবার (২৪ মে) রাজধানীর নিকুঞ্জে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) আয়োজিত ‘ক্যাপিটাল মার্কেট ইন বাংলাদেশ: ডিসকোর্স, ফিলোসফি অ্যান্ড প্র্যাকটিস’ শীর্ষক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

আমীর খসরু বলেন, “গত ১৬ বছর ধরে বাংলাদেশের মানুষ একটি সুষ্ঠু নির্বাচনের জন্য অপেক্ষা করছে। গণতন্ত্রে ফেরার একমাত্র পথ হচ্ছে নির্বাচন। তাই আগামী ডিসেম্বরের আগেই নির্বাচন অনুষ্ঠিত হতে পারে—এটা খুবই স্বাভাবিক। এমনকি ডিসেম্বর পর্যন্তও অপেক্ষা করার প্রয়োজন নেই।”

প্রধান উপদেষ্টার পদত্যাগ নিয়ে আলোচনার প্রসঙ্গে তিনি বলেন, “এগুলো গুরুত্বপূর্ণ বিষয় নয়। মূল আলোচনার বিষয় হচ্ছে, কীভাবে দ্রুত একটি গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধিত্বকারী সরকার গঠন করা যায়।”

তিনি আরও বলেন, “বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ধরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য আন্দোলন করে আসছে। এখন সময় হয়েছে একটি জবাবদিহিমূলক সরকার গঠনের, যে সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকবে।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে অর্ধশত ট্রান্সফরমার চুরি, চরম ভোগান্তিতে গ্রাহক

“প্রধান উপদেষ্টার পদত্যাগে কোনো সংকট নেই”—আমীর খসরু

আপডেট সময় ০৫:০৭:৩২ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫