ঢাকা , রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
খিলগাঁওয়ে হাসপাতালে আগুন রাশিয়ার অর্থনীতিতে হামলা, ইউক্রেনের ‘সংবেদনশীল খাতে’ পাল্টা আঘাতের হুঁশিয়ারি পুতিনের ফিফা আশিয়ান কাপে খেলবে বাংলাদেশ বিএনপির দুই নেতা সব পদ থেকে বহিষ্কার সিরিয়ায় ইসরায়েলি হামলার নেপথ্যে কী, জানালেন প্রতিরক্ষামন্ত্রী ‘বেডরুমে গোপন ক্যামেরা রেখেছিলেন স্ত্রী, ফুটেজ প্রকাশের ভয় দেখিয়ে ১০ লাখ টাকা দাবি’ হত্যা করে ভারতে পালিয়ে যাওয়ার পর বিএসএফের হাতে ধরা ২ ভাই ‘আমার পুলাডারে তারা মাইরা ফেলাইছে, পুলাডারে মাটির ঘরে রাইখা আইলাম’ বিরোধীদলকে দমন করতে চাইলে অবস্থা বেনজীরের চেয়েও খারাপ হবে: হুঁশিয়ারি সারজিসের সুখী দেশের তালিকায় ফিলিস্তিনের চেয়েও পিছিয়ে বাংলাদেশ

সাবেক খাদ্যমন্ত্রী কামরুলের খাবার আটকালো পুলিশ, অনুসরণের নির্দেশ আদালতের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৪৩:১০ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
  • ৫৭১ বার পড়া হয়েছে

এবার সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে আরও এক মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) শাহবাগ থানার ২০২৪ সালের ৯ সেপ্টেম্বর করা এক হত্যাচেষ্টার মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। এদিন এই মামলায় পুলিশ তাকে গ্রেফতারের আবেদন করলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম তা মঞ্জুর করেন। আদালতের কার্যক্রম শেষে তাকে কারাগারে নেওয়া হয়েছে।

এর আগে আদালতে তাকে ডায়াবেটিসসহ বিভিন্ন শারীরিক সমস্যার কথা বিবেচনায় খাবার ও পানি দেওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয় বলে অভিযোগ করেন তার আইনজীবীরা। বিষয়টি আদালতের নজরে আনলে আদালত যথাযথ বিচারিক প্রক্রিয়া অনুসরণের নির্দেশ দেন।

কামরুল ইসলামের আইনজীবী অ্যাডভোকেট মোরশেদ আলম জাগো নিউজকে বলেন, ‘কামরুল ইসলাম ৭৮ বছরের প্রবীণ মানুষ। ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছেন তিনি। তাই আমরা তাকে একটি চকলেট ও পানির বোতল দিতে চেয়েছিলাম, কিন্তু পুলিশ বাধা দেয়। পরে অবশ্য পানির বোতল দেওয়া সম্ভব হয়েছে।’

তিনি আরও অভিযোগ করেন, তাদের অবগত না করেই হুট করে তাকে আদালতে আনা হয়েছে। আইনজীবী আরও বলেন, ‘স্বচ্ছতার স্বার্থে আইনজীবীদের সব বিষয়ে জানানো উচিত। আদালতে আমরা লড়াই করবো, কিন্তু আমাদের অন্ধকারে রাখা হয়েছে, যা সংবিধান ও মানবাধিকার দুটিরই পরিপন্থি।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

খিলগাঁওয়ে হাসপাতালে আগুন

সাবেক খাদ্যমন্ত্রী কামরুলের খাবার আটকালো পুলিশ, অনুসরণের নির্দেশ আদালতের

আপডেট সময় ০২:৪৩:১০ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫