ঢাকা , রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুরো ৯০ মিনিট খেলার জন্য প্রস্তুত নেইমার: আনচেলত্তি ৩ মিনিটে বাণিজ্যমন্ত্রীকে ৮৬ বার ‘স্যার’ ডাকার কারণ জানালেন কৃষি কর্মকর্তা যাদের ডাকে সন্তান মারা গেলো তারাই খোঁজ নেয় নাই: জুলাই শহীদের মা স্বপ্নের নেতা তারেক রহমানের বাংলাদেশ গড়ব আমরা: মির্জা ফখরুল ‘আর্জেন্টিনার খেলা দেখে টেনশন হচ্ছিল’ বলার পর নিজেকে নিরপেক্ষ দাবি ফিফা সভাপতির আমাকে থামাতে চাইলে মেরে ফেলতে হবে: মমতা যুক্তরাষ্ট্র বাংলাদেশের একটি পরীক্ষিত বন্ধু : বিরোধীদলীয় নেতা ইমাম ও মসজিদ কমিটির পদ নিয়ে দ্বন্দ্ব, সংঘর্ষে আহত ১৭ গুলিস্তানে জামায়াতের মিছিলে হামলার অভিযোগ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে তাইওয়ানের পূর্ব উপকূলে কোস্টগার্ড টহল জোরদার চীনের

গণভোট আগে না হলে জাতীয় নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে: জামায়াত

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৩৪:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
  • ৩৪০ বার পড়া হয়েছে

এবার গণভোট আগে না হলে জাতীয় নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। তিনি বলেন, নভেম্বর মাসের মধ্যেই গণভোট আয়োজন করতে হবে। জাতীয় নির্বাচন আর গণভোট একদিনে নয়। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে নভেম্বরে গণভোটসহ নানা দাবিতে সিইসির কাছে স্মারকলিপি দেওয়ার পর তিনি নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব কথা বলেন।

এই জামায়াত নেতা বলেন, আজ সিইসির সঙ্গে দেখা হয়েছে। বর্তমান আলোচিত বিষয় হচ্ছে জুলাই জাতীয় সনদ। সনদে ২৫টি রাজনৈতিক দল এসে স্বাক্ষর করেছি। ইসিকে আমরা বলেছি, গণভোট নভেম্বর মাসের মধ্যে শেষ করতে হবে। সংশোধিত আরপিও নিয়ে কোনো কোনো দল সংশোধনী আনতে বলেছে। আমরা বলেছি আরপিও হুবহু বহাল রাখতে হবে।

আট দলের দাবির বিষয়টি কমিশন নোট নিয়েছে বলেও উল্লেখ করেন তিনি। আব্দুল হালিম বলেন, জাতীয় নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। আট দলের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে স্মারকলিপি দেওয়ার পর পরিস্থিতি পর্যবেক্ষণ করে ৩ নভেম্বর নতুন কর্মসূচি দেওয়া হবে। সিইসি আমাদের কথা শুনেছেন। দাবি বিবেচনার ক্ষেত্রে ওনাদের ভূমিকার কথা বলেছেন।

তিনি বলেন, যারা জুলাই চেতনার পরিপন্থি কাজে থাকবে তারা ইনশাআল্লাহ জনগণের কাছে নিগৃহীত হবে। জুলাইয়ের প্রেক্ষাপটেই এত আয়োজন। তাই গণভোট আগে না করলে জাতীয় নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। এদিন আলাদা আলাদা আটটি দল সইসিকে স্মারকলিপি দিয়েছে। তাদের দাবির মধ্যে অন্যতম হলো- নভেম্বরে গণভোট, সরকার ঘোষিত আরপিও বহাল রাখা, সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা। একই দিন বিএনপি মহাসচিব এক অনুষ্ঠানে সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে করার কথা বলেছেন।এ বিষয়ে জামায়াত নেতা বলেন, বিএনপি এই দাবি করতে পারে। আমরা নভেম্বরে ভোট চেয়েছি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পুরো ৯০ মিনিট খেলার জন্য প্রস্তুত নেইমার: আনচেলত্তি

গণভোট আগে না হলে জাতীয় নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে: জামায়াত

আপডেট সময় ০৩:৩৪:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫