ঢাকা , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রোববার কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী, শেষ মুহূর্তে চলছে জোর প্রস্তুতি হরমুজ নিয়ে ওমানের সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে: আরাগচি প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে প্রস্তুতি, টানাপোড়েনও আছে পাবনায় মহানন্দা ট্রেনে শান্টিং ইঞ্জিনের ধাক্কা, আহত ১৫ নিরাপত্তার ঘাটতি ছিল আগেই, মা’ম’লা হলেও থামেনি ফেরদৌস স্টিলের ঝুঁকিপূর্ণ কাজ ‘ছেলেরা ওষুধ কেনার টাকা দেয় না, তাই বাধ্য হয়ে আমি গাঁজা বিক্রি করি’ মেসিকে সান্ত্বনা দিয়ে রোনালদোর রেকর্ড বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট বন্ধ হরমুজ প্রণালি শিগগিরই ‘মার্কিন ভূখণ্ড’ হবে: ট্রাম্প অস্ট্রেলিয়ার চোখে বাংলাদেশ এখন ‘সত্যিকারের হুমকি’!

চট্টগ্রাম বন্দর কাউকে দিচ্ছি না, শুধু বিনিয়োগ চাচ্ছি: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:০৩:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫
  • ৫০৪ বার পড়া হয়েছে

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, চট্টগ্রাম বন্দর কাউকে হস্তান্তর করা হচ্ছে না, বরং বন্দরকে আরও আধুনিক ও কার্যকর করতে আন্তর্জাতিক বিনিয়োগ আহ্বান করা হচ্ছে। তিনি বলেন, “চট্টগ্রাম বন্দরকে আমরা সংস্কার করতে চাচ্ছি। বন্দর কাউকে দিচ্ছি না।”

রোববার (২৫ মে) রাজধানীর একটি হোটেলে আয়োজিত ক্যাপিটাল মার্কেট সাংবাদিক ফোরাম (সিএমজেএফ)-এর ‘সিএমজেএফ টক’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শফিকুল আলম বলেন, “বিশ্বের সবচেয়ে বড় বড় কোম্পানিগুলো যেন চট্টগ্রাম বন্দরকে পরিচালনার সক্ষমতা অর্জন করতে পারে, আমরা সেটিই চাই। আমরা বন্দর হস্তান্তর করছি না, বরং চাচ্ছি যে টার্মিনাল পরিচালনা এবং উন্নয়নে তারা বিনিয়োগ করুক।”

তিনি আরও জানান, ইতোমধ্যে বিদেশি বিনিয়োগকারীদের কাছ থেকে প্রায় তিন বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রতিশ্রুতি পাওয়া গেছে। এ বিনিয়োগের মাধ্যমে বন্দর ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তি ও দক্ষতা যুক্ত হবে বলে আশা করা হচ্ছে।

এ সময় তিনি স্পষ্ট করে বলেন, “চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির লাইফলাইন। এটি কোনোভাবেই অন্য কারো হাতে তুলে দেওয়া হবে না। সরকারের লক্ষ্য হলো—বন্দর পরিচালনায় দক্ষতা বৃদ্ধি, বাণিজ্য প্রসার এবং বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করা।”

অনুষ্ঠানে দেশের পুঁজিবাজার, অর্থনীতি এবং অবকাঠামো উন্নয়ন বিষয়েও আলোচনা হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রোববার কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী, শেষ মুহূর্তে চলছে জোর প্রস্তুতি

চট্টগ্রাম বন্দর কাউকে দিচ্ছি না, শুধু বিনিয়োগ চাচ্ছি: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

আপডেট সময় ১২:০৩:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫