ঢাকা , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রোববার কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী, শেষ মুহূর্তে চলছে জোর প্রস্তুতি হরমুজ নিয়ে ওমানের সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে: আরাগচি প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে প্রস্তুতি, টানাপোড়েনও আছে পাবনায় মহানন্দা ট্রেনে শান্টিং ইঞ্জিনের ধাক্কা, আহত ১৫ নিরাপত্তার ঘাটতি ছিল আগেই, মা’ম’লা হলেও থামেনি ফেরদৌস স্টিলের ঝুঁকিপূর্ণ কাজ ‘ছেলেরা ওষুধ কেনার টাকা দেয় না, তাই বাধ্য হয়ে আমি গাঁজা বিক্রি করি’ মেসিকে সান্ত্বনা দিয়ে রোনালদোর রেকর্ড বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট বন্ধ হরমুজ প্রণালি শিগগিরই ‘মার্কিন ভূখণ্ড’ হবে: ট্রাম্প অস্ট্রেলিয়ার চোখে বাংলাদেশ এখন ‘সত্যিকারের হুমকি’!

আগামী কোরবানির ঈদের সময় হয়তো আমরা দায়িত্বে থাকবো না: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:২৮:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫
  • ৬৯৮ বার পড়া হয়েছে

আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে পশুর হাট, কোরবানির চামড়া ব্যবস্থাপনা এবং বর্জ্য অপসারণসহ সার্বিক নিরাপত্তা ও পরিচ্ছন্নতা নিশ্চিতে সংশ্লিষ্ট সকল পক্ষকে প্রস্তুত থাকার নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (২৫ মে) সচিবালয়ে নিজ দপ্তরে কোরবানির পশুর হাট, কাঁচা চামড়া ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “কোরবানির বিষয়ে আমাদের সব বিষয়ে প্রস্তুতি রাখতে হবে। আগামী কোরবানির ঈদের সময় হয়তো আমরা দায়িত্বে থাকবো না। তবে যতদিন আছি, দেশের জন্য সর্বোচ্চটা করার চেষ্টা করছি।”

তিনি বলেন, কোরবানির চামড়া সঠিকভাবে সংরক্ষণ না করায় প্রতি বছর বিপুল পরিমাণ চামড়া নষ্ট হয়ে যায়। অথচ এসব চামড়ার মূল হকদার হচ্ছে দেশের গরিব মানুষ। তিনি জানান, চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিত করতে এবার সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে।

পশুর হাটের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে তিনি সন্তোষ প্রকাশ করে জানান, আইনশৃঙ্খলা বাহিনী ইতোমধ্যে কাজ শুরু করেছে এবং সড়ক ও হাটগুলোতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের প্রস্তুতি নিচ্ছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ঢাকা শহরকে পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে কোরবানির দিন থেকে ১২ ঘণ্টার মধ্যে সমস্ত বর্জ্য অপসারণ করতে হবে। এজন্য তিনি দুই সিটি করপোরেশনের প্রশাসকদের প্রতি কড়া নির্দেশনা দিয়ে বলেন, “আমরা চাই ১২ ঘণ্টার মধ্যে রাজধানী বর্জ্যমুক্ত হোক। নগরকে পরিচ্ছন্ন দেখতে চাই।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রোববার কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী, শেষ মুহূর্তে চলছে জোর প্রস্তুতি

আগামী কোরবানির ঈদের সময় হয়তো আমরা দায়িত্বে থাকবো না: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় ০৭:২৮:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫