ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::

পাকিস্তানে বিশাল সোনার খনি আবিষ্কার! পাল্টে যাবে অর্থনীতি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:০৩:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
  • ৫৬৬ বার পড়া হয়েছে

এবার পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের হরিপুর জেলার তারবেলা এলাকায় বিশাল সোনার খনি আবিষ্কৃত হয়েছে। পাকিস্তান ফেডারেশন অব চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফপিসিসিআই) সাবেক সিনিয়র সহসভাপতি ও এয়ার করাচির চেয়ারম্যান হানিফ গওহর এই দাবি করেছেন।

পাকিস্তানি গণমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, সোমবার (৩ নভেম্বর) করাচি প্রেস ক্লাবে এক আলোচনা সভায় হানিফ গওহর এই তথ্য জানান।

হানিফ গওহর বলেন, আবিষ্কৃত এই সোনার খনিতে প্রায় ৬৩৬ বিলিয়ন ডলার মূল্যের সোনা মজুত আছে। খননকাজ শুরুর প্রস্তুতির জন্য অস্ট্রেলিয়া ও কানাডার দুটি ড্রিলিং কোম্পানির সঙ্গে যোগাযোগ করা হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশ পেলেই তারবেলার মাটির নিচ থেকে সোনা উত্তোলনের কাজ শুরু হবে।

তবে, এই আবিষ্কৃত এই সোনার খনির বিষয়ে সরকারিভাবে এখনো কোনো তথ্য প্রকাশিত হয়নি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কাল আমিরের তৃতীয় বিয়ে, অতিথি তালিকায় ২ প্রাক্তন স্ত্রী

পাকিস্তানে বিশাল সোনার খনি আবিষ্কার! পাল্টে যাবে অর্থনীতি

আপডেট সময় ১২:০৩:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫