ঢাকা , শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ভেঙে গেল পশ্চিমবঙ্গের বিধানসভা, মমতা এখন কী করবেন দুবাই থেকে গ্রেপ্তার মূল আসামি আরিফ বরিশালে নারী শিক্ষার্থীকে হত্যা, মূল আসামি মাইনুল গ্রেপ্তার বিয়ের ১০ বছর পর একসঙ্গে সাত সন্তানের জন্ম, বাঁচল না কেউ মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত দিপালীর মরদেহ দেশে পৌঁছেছে জামায়াত আমিরের সঙ্গে জাপানের নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যানের বৈঠক মায়ের কাছে স্মার্ট ফোনের আবদার, টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা বিদ্যালয়ে সিনিয়রকে ‘তুই’ সম্বোধন করায় মাথা ফাটলো দুই শিক্ষার্থীর হাসপাতালে গৃহবধূর মরদেহ রেখে পালালেন শ্বশুরবাড়ির লোকজন ‘ই-হেলথ কার্ড’ চালুর বিষয়ে সুখবর দিলেন প্রধানমন্ত্রী

ঢাকায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন, ‘লকডাউন’ ঘিরে সর্বোচ্চ সতর্কতা জারি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৩০:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
  • ২২৯ বার পড়া হয়েছে

রাজধানী ঢাকা ও আশপাশের জেলাগুলোর সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। বুধবার (১২ নভেম্বর) সকালে বিজিবির সদর দপ্তরের গণসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, রাজধানীতে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে এবং সকাল থেকেই তারা মাঠে তৎপর রয়েছেন।

তিনি বলেন, “যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিজিবি সদস্যরা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ে কাজ করছে।”

অন্যদিকে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঘোষিত বৃহস্পতিবারের (১৩ নভেম্বর) ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘিরে সরকার সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, রাজধানী ঢাকায় প্রবেশপথগুলোতে আজ বুধবার থেকেই কড়া নজরদারি শুরু হয়েছে, আর বৃহস্পতিবার কাউকেই জমায়েত হতে দেওয়া হবে না।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, সাম্প্রতিক দিনগুলোতে ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ ও যানবাহনে আগুন দেওয়ার মতো ঘটনা বেড়েছে। গত তিন দিনে রাজধানীতে ১৮টি ককটেল বিস্ফোরণ এবং ১০টি যানবাহনে অগ্নিসংযোগ ঘটেছে। এসব ঘটনায় অন্তত ৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ডিএমপি ও র‌্যাব কর্মকর্তারা জানিয়েছেন, সন্দেহভাজন যেকোনো ব্যক্তিকে আইনের আওতায় আনা হবে এবং অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে ন্যূনতম ছাড় দেওয়া হবে না। পাশাপাশি সাধারণ মানুষকেও সহায়তার আহ্বান জানানো হয়েছে।

এদিকে, নাশকতার আশঙ্কায় দেশের সব বিমানবন্দরকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকতে নির্দেশ দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)

মঙ্গলবার সচিবালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, আইজিপি বাহারুল আলম, ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলী, ও র‌্যাব ডিজি এ কে এম শহিদুর রহমানসহ সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়াদের মধ্যে অনেকেই ঢাকার বাইরে থেকে এসে নাশকতায় জড়িত হয়ে দ্রুত পালিয়ে যাচ্ছিল, এমনকি কিছু পথশিশুকেও ককটেল বিস্ফোরণে ব্যবহার করা হয়েছে। এসব ঠেকাতে এখন টহল, চেকপোস্ট ও সাইবার নজরদারি জোরদার করা হয়েছে।

সাইবার ইউনিট জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে পুরনো ভিডিও ও ভুয়া বার্তা ছড়িয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা চলছে, যা দমন করতে তাদের অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ভেঙে গেল পশ্চিমবঙ্গের বিধানসভা, মমতা এখন কী করবেন

ঢাকায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন, ‘লকডাউন’ ঘিরে সর্বোচ্চ সতর্কতা জারি

আপডেট সময় ১০:৩০:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫