ঢাকা , শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ভেঙে গেল পশ্চিমবঙ্গের বিধানসভা, মমতা এখন কী করবেন দুবাই থেকে গ্রেপ্তার মূল আসামি আরিফ বরিশালে নারী শিক্ষার্থীকে হত্যা, মূল আসামি মাইনুল গ্রেপ্তার বিয়ের ১০ বছর পর একসঙ্গে সাত সন্তানের জন্ম, বাঁচল না কেউ মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত দিপালীর মরদেহ দেশে পৌঁছেছে জামায়াত আমিরের সঙ্গে জাপানের নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যানের বৈঠক মায়ের কাছে স্মার্ট ফোনের আবদার, টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা বিদ্যালয়ে সিনিয়রকে ‘তুই’ সম্বোধন করায় মাথা ফাটলো দুই শিক্ষার্থীর হাসপাতালে গৃহবধূর মরদেহ রেখে পালালেন শ্বশুরবাড়ির লোকজন ‘ই-হেলথ কার্ড’ চালুর বিষয়ে সুখবর দিলেন প্রধানমন্ত্রী

ধানের শীষে ভোট দিলে জনগণ নিরাপদে থাকবে : মাসুদুজ্জামান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৫০:১৫ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
  • ১৮০ বার পড়া হয়েছে

বিএনপিকে জনগণের দল আখ্যা দিয়ে নারায়ণগঞ্জ-৫ আসনে ধানের শীষের প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ বলেছেন, “ধানের শীষে ভোট দিলে দেশ ও জনগণ নিরাপদ থাকবে, এলাকার উন্নয়ন হবে, গণতন্ত্র হবে শক্তিশালী।”
তিনি আরও বলেন, “ধানের শীষ শুধু একটি প্রতীক নয়—এটি গণতন্ত্র, স্বাধীনতা ও জনগণের অধিকার পুনরুদ্ধারের প্রতীক।”

বুধবার (১২ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের বন্দর বাসস্ট্যান্ড থেকে ২২নং ওয়ার্ড বন্দর প্রেস ক্লাব পর্যন্ত অনুষ্ঠিত ধানের শীষের গণসংযোগ ও মিছিলে এসব কথা বলেন তিনি।

গণসংযোগে হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নামে, যা পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে। স্থানীয়রা আবেগঘনভাবে ধানের শীষের প্রার্থীকে স্বাগত জানান এবং স্বতঃস্ফূর্তভাবে মিছিলে যোগ দেন।

গণসংযোগকালে মাসুদুজ্জামান মাসুদ জনগণের সঙ্গে কুশল বিনিময় করে ধানের শীষে ভোট প্রার্থনা করেন। তিনি বলেন, “জনগণ আর কোনো প্রতারণা সহ্য করবে না। বিএনপি ক্ষমতায় এসে জনগণের মৌলিক অধিকার ফিরিয়ে দেবে এবং দেশের অর্থনীতি পুনর্গঠন করবে।”

তিনি অপরাধ, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে নিজের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, “বন্দরের উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার একমাত্র পথ ধানের শীষে ভোট দেওয়া।”

বন্দর ইউনিয়নের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি বন্দর প্রেস ক্লাবের সামনে এসে সমাপ্ত হয়। কর্মসূচিতে বিএনপির প্রতি জনগণের গভীর আস্থা ও সমর্থনের প্রকাশ ঘটে।

গণসংযোগে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, সদস্য মনোয়ার হোসেন শোখন, অ্যাডভোকেট শরীফুল ইসলাম শিপলু, বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণ, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ লিটন, মহানগর যুবদল সভাপতি মনিরুল ইসলাম সজল, সাধারণ সম্পাদক শাহেদ আহমেদ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাখাওয়াতুল ইসলাম রানা এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ভেঙে গেল পশ্চিমবঙ্গের বিধানসভা, মমতা এখন কী করবেন

ধানের শীষে ভোট দিলে জনগণ নিরাপদে থাকবে : মাসুদুজ্জামান

আপডেট সময় ১১:৫০:১৫ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫