ঢাকা , শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দুবাই থেকে গ্রেপ্তার মূল আসামি আরিফ বরিশালে নারী শিক্ষার্থীকে হত্যা, মূল আসামি মাইনুল গ্রেপ্তার বিয়ের ১০ বছর পর একসঙ্গে সাত সন্তানের জন্ম, বাঁচল না কেউ মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত দিপালীর মরদেহ দেশে পৌঁছেছে জামায়াত আমিরের সঙ্গে জাপানের নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যানের বৈঠক মায়ের কাছে স্মার্ট ফোনের আবদার, টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা বিদ্যালয়ে সিনিয়রকে ‘তুই’ সম্বোধন করায় মাথা ফাটলো দুই শিক্ষার্থীর হাসপাতালে গৃহবধূর মরদেহ রেখে পালালেন শ্বশুরবাড়ির লোকজন ‘ই-হেলথ কার্ড’ চালুর বিষয়ে সুখবর দিলেন প্রধানমন্ত্রী কবিরাজি চিকিৎসার নামে ছাত্রীকে শ্লীলতাহানি, মাদরাসার প্রধান শিক্ষক গ্রেফতার

ফেনীর মহেশপুরে রেললাইনে গাছ ফেলে নাশকতার চেষ্টা, বড় দুর্ঘটনা এড়ালো রেলওয়ে

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:১৩:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
  • ১৮১ বার পড়া হয়েছে

ঢাকা-চট্টগ্রাম রেলপথের ফেনীর মহেশপুর এলাকায় বুধবার (১২ নভেম্বর) রাতের আঁধারে দুর্বৃত্তরা গাছ কেটে রেললাইনে ফেলে নাশকতার চেষ্টা চালায়। তবে রেলওয়ের প্রকৌশল বিভাগের দ্রুত পদক্ষেপের কারণে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ভোররাতে রেলওয়ের নিয়মিত টহলদল শহরতলীর আলোকদিয়া সংলগ্ন মহেশপুর এলাকায় রেললাইনের ওপর গাছের গুঁড়ি দেখতে পান। তাৎক্ষণিকভাবে সেগুলো সরিয়ে নেওয়ায় ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি।

ফেনী রেলওয়ে স্টেশন মাস্টার মো. হারুন জানান, রেলওয়ে প্রকৌশল বিভাগের টহলদলের নজরে আসার সঙ্গে সঙ্গে গাছের গুঁড়ি সরিয়ে নেওয়া হয়েছে। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে এবং এখন পর্যন্ত কোনো সিডিউল বিপর্যয় হয়নি।

ফেনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ দীপক দেওয়ান বলেন, রাত ৩টা ১৫ মিনিটে দুর্বৃত্তদের এই নাশকতার বিষয়টি নজরে আসে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এর আগে গত শনিবার (৮ নভেম্বর) ভোরেও ফেনী শহরতলীর দক্ষিণ সহদেবপুর রেলওয়ে ব্রিজ সংলগ্ন এলাকায় রেলপথের যন্ত্রাংশ খুলে নাশকতার চেষ্টা চালানো হয়েছিল।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দুবাই থেকে গ্রেপ্তার মূল আসামি আরিফ

ফেনীর মহেশপুরে রেললাইনে গাছ ফেলে নাশকতার চেষ্টা, বড় দুর্ঘটনা এড়ালো রেলওয়ে

আপডেট সময় ১২:১৩:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫