ঢাকা , বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াতকে ‘হরি বোল’ তোলার অভিযোগ হারুনুর রশিদের — ধর্ম নিয়ে বাড়াবাড়ির সমালোচনা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:১৬:১০ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
  • ২৭৮ বার পড়া হয়েছে

বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ বলেছেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি ভোটের জন্য বলছে— হরি হরি হরি বোল, দাঁড়িপাল্লা টেনে তোল।”

শনিবার বিকেলে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে গণসমাবেশে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, তার বক্তব্যে কোনো মিথ্যা নেই— সবই ইউটিউব ও সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া যাবে। এখন ইসলামিক দলকে ভোট দেওয়াকে ইবাদতের অংশ বলা হচ্ছে— এর দলিল কোথায়, তা প্রশ্ন রাখেন তিনি। ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করতে সংশ্লিষ্টদের সতর্ক করেন।

হারুনুর রশিদ বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবিধানে বিসমিল্লাহ সংযোজন করেছিলেন, যেখানে আল্লাহর প্রতি অবিচল আস্থা ও বিশ্বাসকে রাষ্ট্র পরিচালনার মূলনীতি করা হয়েছে— এর চেয়ে বেশি আর কী চান? তিনি অভিযোগ করেন, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে ধর্মপ্রাণ মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করা হচ্ছে।

তিনি পূজামণ্ডপে জামায়াত নেতাদের কর্মকাণ্ডের সমালোচনা করে ইসলামী বক্তাদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান।

পদ্মার পানির বিষয়েও কথা তুলে তিনি বলেন, “পদ্মার পানির ন্যায্য হিস্যা আমাদের অধিকার, দয়া নয়।” ভারতের একতরফা পানি প্রত্যাহারের কারণে বাংলাদেশ কখনো বন্যায় ডুবছে, আবার খরায় ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জামায়াতকে ‘হরি বোল’ তোলার অভিযোগ হারুনুর রশিদের — ধর্ম নিয়ে বাড়াবাড়ির সমালোচনা

আপডেট সময় ১১:১৬:১০ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫