ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রোববার বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন, চিকিৎসার জন্য শিগ্‌গির বিদেশে যাবেন গোপনে কারামুক্ত হলেন তৌহিদ আফ্রিদি অস্ত্র কেড়ে নিয়ে দুই ইসরায়েলি সেনাকে হত্যা করলো এক ফিলিস্তিনি শাহজালাল বিমানবন্দরে আবারও আগুন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিস সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে সিরাজগঞ্জে বিএনপি ও অঙ্গসংগঠনের ৬ নেতার বিরুদ্ধে ব্যবস্থা ঢাকার জন্য ডাক আসবে, ঘরে ঘরে লড়াইয়ের দুর্গ গড়তে হবে: জামায়াতের আমির শফিকুর-নাহিদ-মামুনুল এক হলে সরকারের পতন অনিবার্য: কর্নেল অলি জার্মানি, ব্রাজিল, আর্জেন্টিনাকে হারানোর মানসিকতা ছড়িয়ে দিতে চান বাংলাদেশের কোচ স্বামীর সঙ্গে ঝগড়ার পর গলায় ফাঁস, প্রাণ গেল নারী ইউপি সদস্যের জমি লিখে না দেওয়ায় প্রতিবন্ধী মা-র সঙ্গে ছেলে ইসলামী আন্দোলনের নেতার অমানবিক আচরণ

‘হাসিনার রায়ের দিন মাঠে থাকবে জামায়াতসহ আট দল’

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৫৫:১২ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
  • ২৭৮ বার পড়া হয়েছে

এবার মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে করা মামলার সোমবার রায়ের দিন জামায়াতে ইসলামীসহ জোটের আটটি দল মাঠে থাকবে। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার রোববার আট দলের যৌথ সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন।
বিজ্ঞাপন

শেখ হাসিনার মামলার রায়কে কেন্দ্র করে বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউনকে উদ্দেশ্য করে তিনি এই মন্তব্য করেন। আমরা অতীতের কর্মসূচিতেও মাঠে ছিলাম, এবারও ফ্যাসিবাদের পক্ষে নাশকতার কোনো সুযোগ জাতি দেবে না। তারা (আওয়ামী লীগ) এটার সুযোগ পাবে না। আমরা আটদল মাঠে থাকবো, বলেন মিয়া গোলাম পরওয়ার।

জামায়াতের পাঁচ দফা দাবিতে আন্দোলন বিষয়ে আয়োজন করা সংবাদ সম্মেলনে তিনি বলেন, আট দলের পক্ষ থেকে গণভোটে ‘হ্যাঁ বলার জন্য’ সিদ্ধান্ত নিয়েছে আট দলের জোট। গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনগণকে উদ্বুদ্ধ করা হবে।

সংবাদ সম্মেলনে বলা হয়, প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্য যে ভাষণ দিয়েছেন, তাতে অবাধ, সুষ্ঠু নির্বাচনের জন্য জনগনের যে আকাঙ্খা, তার ‘আংশিক পূরণ হয়েছে’। আট দলের পাঁচ দফা দাবির যেগুলো পূরণ তা আদায়ে কর্মসূচি অব্যাহত থাকবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রোববার বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন, চিকিৎসার জন্য শিগ্‌গির বিদেশে যাবেন

‘হাসিনার রায়ের দিন মাঠে থাকবে জামায়াতসহ আট দল’

আপডেট সময় ০৩:৫৫:১২ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫