রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকার কুড়াতলী বাজারে রিকশার গ্যারেজ ও টিনশেডের কয়েকটি ঘরে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) রাত ৭টা ৩৮ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে ৭টা ৫৮ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, বসুন্ধরা কুড়াতলী এলাকার রিকশা গ্যারেজে আগুনের খবর পেয়ে দ্রুত ইউনিট পাঠানো হয়। প্রাথমিকভাবে আগুনে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

ডেস্ক রিপোর্ট 
























