ঢাকা , বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে আর্জেন্টিনার কিশোর সমর্থককে হত্যা করল ব্রাজিল সমর্থকরা শুধু মানুষ নয়, কোনো প্রাণীই যেন হিংস্রতার শিকার না হয়: প্রধানমন্ত্রী বাংলাদেশের অভ‍্যন্তরীণ ইস্যুতে কারো হস্তক্ষেপ মানবে না চীন: রাষ্ট্রদূত মসজিদে স্পিকার-বা মাইকের ব্যবহার নিষিদ্ধ করছে ইসরায়েল ভোরে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা-কেপ ভার্দে, ম্যাচের রেফারি সেই ড্রু ফিশার খামেনির শেষ বিদায়ের প্রস্তুতিতে সর্বোচ্চ সতর্কতায় ইরান, শরিক হচ্ছে ৩০টিরও বেশি দেশ বিশ্বকাপে দলের হারের পর শুনলেন ‘বাবাও নেই’ ভেনেজুয়েলায় নিহতের সংখ্যা বেড়ে ২২৯৫, জায়গা নেই মর্গে ৩২ হাজার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই বিশ্বকাপের মাঝেই গাজায় প্রাণ হারালেন ফিলিস্তিনি গোলরক্ষক

খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তায় ঢাকায় চীনের ৪ বিশেষজ্ঞ চিকিৎসক

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:১১:৫৪ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
  • ১৭৭ বার পড়া হয়েছে

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসায় সহায়তার জন্য যুক্তরাজ্যের পর চীন থেকেও ৪ জন বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায় পৌঁছেছেন। বুধবার (৩ ডিসেম্বর) রাত ১০টা ১০ মিনিটে তারা রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছান। সেখানে তাদের স্বাগত জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিমানবন্দরে চিকিৎসকদের গ্রহণ করেন সাবেক সচিব আব্দুল খালেক।

এর আগে সকালেই লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বেলে ঢাকায় আসেন।
গত ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন বেগম জিয়া। ফুসফুসে সংক্রমণ বেড়ে গেলে ২৭ নভেম্বর থেকে তাকে সিসিইউতে রেখে বিশেষ নজরদারিতে চিকিৎসা দেওয়া হচ্ছে।

অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে গঠিত বড় পরিসরের মেডিকেল বোর্ড খালেদা জিয়ার চিকিৎসা তদারকি করছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীনসহ বিভিন্ন দেশের বিশেষজ্ঞরা এই চিকিৎসা টিমে যুক্ত রয়েছেন বলে জানিয়েছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক জাহিদ।

এদিকে সন্ধ্যায় এভারকেয়ার হাসপাতালে গিয়ে খালেদা জিয়ার খোঁজ নেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এর আগে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধানরা এবং জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানও হাসপাতালে গিয়ে তার স্বাস্থ্যের খোঁজখবর নেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সাভারে আর্জেন্টিনার কিশোর সমর্থককে হত্যা করল ব্রাজিল সমর্থকরা

খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তায় ঢাকায় চীনের ৪ বিশেষজ্ঞ চিকিৎসক

আপডেট সময় ১১:১১:৫৪ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫