ঢাকা , বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে আর্জেন্টিনার কিশোর সমর্থককে হত্যা করল ব্রাজিল সমর্থকরা শুধু মানুষ নয়, কোনো প্রাণীই যেন হিংস্রতার শিকার না হয়: প্রধানমন্ত্রী বাংলাদেশের অভ‍্যন্তরীণ ইস্যুতে কারো হস্তক্ষেপ মানবে না চীন: রাষ্ট্রদূত মসজিদে স্পিকার-বা মাইকের ব্যবহার নিষিদ্ধ করছে ইসরায়েল ভোরে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা-কেপ ভার্দে, ম্যাচের রেফারি সেই ড্রু ফিশার খামেনির শেষ বিদায়ের প্রস্তুতিতে সর্বোচ্চ সতর্কতায় ইরান, শরিক হচ্ছে ৩০টিরও বেশি দেশ বিশ্বকাপে দলের হারের পর শুনলেন ‘বাবাও নেই’ ভেনেজুয়েলায় নিহতের সংখ্যা বেড়ে ২২৯৫, জায়গা নেই মর্গে ৩২ হাজার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই বিশ্বকাপের মাঝেই গাজায় প্রাণ হারালেন ফিলিস্তিনি গোলরক্ষক

বেদনা কমাতে পাগলপ্রায় ওই মা কুকুরকে দেওয়া হলো ২ ছানা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:১৯:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
  • ৩০৪ বার পড়া হয়েছে

পাবনার ঈশ্বরদীর হৃদয়বিদারক ঘটনায় ৮টি কুকুরছানাকে বস্তাবন্দি করে পুকুরে ডুবিয়ে হত্যার পর নিজের সন্তান হারিয়ে পাগলপ্রায় অবস্থায় ঘুরে বেড়াচ্ছিল মা কুকুর ‘টম’। দীর্ঘ কান্না ও কষ্টে অসুস্থ হয়ে পড়া টমের বেদনা লাঘবে এগিয়ে আসে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘ঈশ্বরদীয়ান’

সংগঠনটির পরিচালক অমিত শাহরিয়ার মানবিক উদ্যোগে নিজের পালন করা আরেকটি কুকুরের ৭টি বাচ্চার মধ্যে থেকে দুটি ছানা এনে টমের কাছে দেন। প্রথমে টম ছানাদুটিকে গ্রহণ না করলেও তাদের মুখে দুধ লাগিয়ে কোলে বসিয়ে দিলে ধীরে ধীরে টম ছানাদুটিকে নিজের সন্তান হিসেবে গ্রহণ করে। এরপর টমকে আনন্দে ও স্বাচ্ছন্দ্যে ওই ছানাগুলোকে দুধ পান করাতে দেখা যায়।

ঘটনাটি জানাজানি হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সন্তান হারানোর কষ্ট কিছুটা হলেও কমাতে এ উদ্যোগ প্রশংসার যোগ্য।

এদিকে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর থেকেও টমের সার্বিক চিকিৎসা নিশ্চিত করা হয়েছে। ভেটেরিনারি সার্জনকে প্রধান করে ৮ সদস্যের একটি ‘ইমারজেন্সি ভেটেরিনারি মেডিক্যাল টিম’ গঠন করা হয়েছে, যারা সার্বক্ষণিক টমের দেখভাল করছেন।

ঘটনার তদন্তে জানা যায়, উপজেলা পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের কর্মকর্তা হাসানুর রহমান নয়ন-এর স্ত্রী নিশি খাতুন জীবিত ছানাগুলোকে বস্তায় ভরে রাতে পুকুরে ফেলে দেন। পরদিন তাদের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন থানায় মামলা করেন। রাতেই নিশি খাতুনকে গ্রেপ্তার করে পুলিশ, এবং আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

টম-এর নতুন দুই ছানাকে নিয়ে ঘুরে বেড়ানোর দৃশ্য এখন স্থানীয়দের মনকে ছুঁয়ে গেছে—যেখানে নিষ্ঠুরতার বিরুদ্ধে মানবিকতার জয়ই শেষ কথা বলে দিয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সাভারে আর্জেন্টিনার কিশোর সমর্থককে হত্যা করল ব্রাজিল সমর্থকরা

বেদনা কমাতে পাগলপ্রায় ওই মা কুকুরকে দেওয়া হলো ২ ছানা

আপডেট সময় ১২:১৯:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫