ঢাকা , বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শুক্রবার ঢাকায় আসছেন জুবাইদা রহমান, খালেদা জিয়ার যাত্রা বিলম্বিত

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:১৯:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
  • ৩৪৩ বার পড়া হয়েছে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান শুক্রবার সকাল সাড়ে নয়টায় ঢাকায় পৌঁছাবেন। ঢাকায় এসে তিনি অসুস্থ শাশুড়ি খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যালোচনা করে তাঁকে সঙ্গে নিয়ে লন্ডনে ফিরবেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন

এদিকে খালেদা জিয়াকে বহন করার জন্য কাতার আমিরের দেওয়া এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি জটিলতা দেখা দেওয়ায় যাত্রা বিলম্বিত হচ্ছে। বিএনপি নেতাদের মতে, সব প্রস্তুতি বিবেচনায় খালেদা জিয়ার লন্ডনের উদ্দেশ্যে রওনা দিতে শুক্রবার সকাল ১০টার পর সময় লেগে যেতে পারে।

এর আগে এভারকেয়ার হাসপাতালের সামনে ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন জানান, জানুয়ারির মতো এবারও কাতার আমিরের সরবরাহ করা এয়ার অ্যাম্বুলেন্সে করে খালেদা জিয়াকে লন্ডনের নির্ধারিত হাসপাতালে নেওয়া হবে। তিনি বলেন, “আজ মধ্যরাতের পরে অথবা আগামীকাল সকালে তাঁকে যুক্তরাজ্যে নেওয়ার ব্যবস্থা করা হবে।”

বর্তমানে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার অবস্থা সংকটজনক হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে পাঠানোর প্রক্রিয়া চূড়ান্ত করা হচ্ছে। জুবাইদা রহমান দেশে পৌঁছে শাশুড়ির অবস্থা মূল্যায়নের পর লন্ডন যাত্রার সিদ্ধান্ত চূড়ান্ত করবেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শুক্রবার ঢাকায় আসছেন জুবাইদা রহমান, খালেদা জিয়ার যাত্রা বিলম্বিত

আপডেট সময় ১০:১৯:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫