ঢাকা , মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগকে ‘সাধারণ ক্ষমা’ করে জামায়াত: রাশেদ খাঁন বাঁধনের ওপর হামলার ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা পাটওয়ারী-সিফাত গংদের বক্তব্য ক্রিমিনাল অফেন্স: এ্যানি মাননীয় মন্ত্রীর কাছ থেকে শুনি, তার লম্বা এ কারণে বিদ্যুৎ চলে যায়: সংসদে ডেপুটি স্পিকার শেখ হাসিনা আসবেন এবং তার জন্য মৃত্যদণ্ড অপেক্ষা করছে: ডা. জাহেদ দুর্গার ১১ হাতের ছবি দিয়ে সরকারি বিজ্ঞাপন, ক্ষমা চাইলেন শুভেন্দু বিষ মেশানো ভাত খেয়ে কাতরাচ্ছিলেন স্বামী, স্ত্রী এনে দিলেন বিষাক্ত শরবত দরদ দেখিয়ে হেবা আইন পরিবর্তনের সুযোগ নেই: রফিকুল ইসলাম মাদানী চক্রান্তকারীরা বারবার ধর্মীয় সম্প্রীতি ভাঙার চেষ্টা করেছে: রিজভী কুমিল্লায় মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বাস খাদে, আহত ২০

অভিনয় ছেড়ে ‘দ্বীনের পথে’ চলার ঘোষণা, পরে পোস্ট ডিলিট করলেন মৌ খান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:২৭:৫৮ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
  • ৩৫৫ বার পড়া হয়েছে

গত ২০১৯ সালে ‘প্রতিশোধের আগুন’ সিনেমার মাধ্যমে ঢালিউডে অভিষেক ঘটে চিত্রনায়িকা মৌ খানের। এরপর ‘বান্ধব’, ‘অমানুষ হলো মানুষ’ সিনেমাও করেন তিনি। যদিও কোনোটিতেই তেমন সাড়া ফেলতে পারলেও কাজ করে যাচ্ছেন। তবে হঠাৎ করেই চলচ্চিত্রের ক্যারিয়ার ছেড়ে ধর্মীয় অনুশাসন মেনে চলার ঘোষণা দিয়েছিলেন নতুন এ নায়িকা।

গতকাল শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় স্যোশাল মিডিয়ায় দেওয়া সেই পোস্টে মৌ জানান, তিনি আর অভিনয়জগতে থাকতে চান না। তবে ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই পোস্টটি নিজের টাইমলাইন থেকে ডিলিট করেন তিনি। কেন পোস্টটি সরানো হয়েছে, সে বিষয়ে কোনো ব্যাখা দেননি অভিনেত্রী।

গতকাল দেওয়া পোস্টে ব্যক্তিগত সিদ্ধান্ত থেকে তিনি চলচ্চিত্র ক্যারিয়ার শেষ করছেন উল্লেখ করে মৌ লিখেছিলেন, ‘জীবনের বাকি পথ আমি আল্লাহর আদেশ অনুযায়ী, নামাজ-কোরআন ও দ্বীনের আলোকে চলতে চাই’। পাশাপাশি রাসুল (স.)-এর সুন্নাহ আঁকড়ে ধরে পথচলার ইচ্ছাও জানান তিনি।

অসমাপ্ত কাজগুলো নিয়ে পোস্টে মৌ অনুরোধ জানান, নির্মাতারা যেন নিজ উদ্যোগে তা সম্পন্ন করে নেন। তার অংশটুকু তিনি শেষ করে দেবেন বলে উল্লেখ করেন। তবে ভবিষ্যতে অভিনয়ের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চান না বলেও জানান মৌ। আগামীতে ‘হালাল উপায়ে জীবিকা অর্জনের’ পরিকল্পনার কথাও প্রকাশ করেন মৌ খান। তার লেখায় ছিল, ‘ব্যবসার মাধ্যমে রিজিকের ব্যবস্থা করবেন।’

সবশেষে সবার উদ্দেশে কৃতজ্ঞতা জানিয়ে অভিনেত্রী দোয়া কামনা করে লেখেছিলেন, ‘আপনাদের ভালোবাসা আমার কাছে অমূল্য। আল্লাহর পথে যেন দৃঢ় থাকতে পারি, এজন্য দোয়া করবেন।’ এরপর শনিবার সকাল নাগাদ পোস্টটি আর পাওয়া যায়নি মৌ-এর টাইমলাইনে। তবে পোস্টটি ডিলিট করার কারণ জানা যায়নি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগকে ‘সাধারণ ক্ষমা’ করে জামায়াত: রাশেদ খাঁন

অভিনয় ছেড়ে ‘দ্বীনের পথে’ চলার ঘোষণা, পরে পোস্ট ডিলিট করলেন মৌ খান

আপডেট সময় ০১:২৭:৫৮ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫