বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সিটিস্ক্যান সম্পন্ন হয়েছে, এবং রিপোর্ট সম্পূর্ণ স্বাভাবিক এসেছে বলে জানিয়েছেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা। রোববার (৭ ডিসেম্বর) রাতে তারা এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় দুই দফা পিছিয়ে যায় তাকে বিদেশে নেয়ার সিদ্ধান্ত। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। পুরো চিকিৎসা প্রক্রিয়া তত্ত্বাবধান করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।
উল্লেখ্য, গত ১৫ দিন ধরে পাকস্থলির জটিলতার কারণে খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল তার এন্ডোস্কোপি করা হলে শুরুতে কিছুটা রক্তক্ষরণ দেখা দেয়, যা পরে নিয়ন্ত্রণে আসে। দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড নিয়মিত তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছে।

ডেস্ক রিপোর্ট 
























