ঢাকা , মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মালয়েশিয়ায় মির্জা আব্বাসকে দেখতে গেলেন জামায়াত সেক্রেটারি সীমান্তে বিএসএফের গুলি, পাল্টা ফায়ারে বিজিবির জবাব মধ্যপ্রাচ্যের মিত্রদের অনুরোধে পরিকল্পিত ইরান হামলা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প সামরিক বহর ও মিসাইল প্রদর্শন করে ইরানে গণবিবাহ আয়োজন সীমান্ত দিয়ে দেশে ঢুকছে ভারতীয় গরু, উদ্বিগ্ন খামারিরা ট্রাম্প ফিরতেই চীন যাচ্ছেন পুতিন, বিশ্ব রাজনীতির নয়া মেরুকরণ? সৌদি আরবে ৮ হাজার সেনা ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন পাকিস্তানের বিএনপিকর্মীকে কুপিয়ে হত্যার পর ডান হাত কেটে নিয়ে গেল দুর্বৃত্তরা ভারতের মানচিত্র বদলে যাবে: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর হুঁশিয়ারি জামায়াতে যোগদানের অভিযোগে মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ককে বহিষ্কার

ভারতের সাথে সম্পর্ক যতই ভালো হোক, সীমান্ত হত্যা বন্ধ হবে না: পররাষ্ট্র উপদেষ্টা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:২৫:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
  • ২৬৫ বার পড়া হয়েছে

এবার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, যখন খুব ঢাক-ঢোল পেটানো হচ্ছিল যে সম্পর্কের স্বর্ণযুগ চলছে। এরকম ভালো সম্পর্ক কোনোদিন ছিল না। তখন কি সীমান্ত হত্যা বন্ধ হয়েছিল? হয়নি। ভারতীয় পলিসি বা ভারতীয় কার্যক্রম বাংলাদেশ নিয়ন্ত্রণ করতে পারবে না। সম্পর্ক যতই ভালো করেন না কেনো। আর এখন আপনারই এখন বলেন যে বাংলাদেশ-ভারত সম্পর্কের একধরনের টানাপোড়েন চলছে।

গতকাল রোববার বিকেলে নীলফামারীতে এক হাজার শয্যার চীন-বাংলাদেশ মৈত্রী হাসপাতালের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা এ ধরনের যে কোন ঘটনাকে নিন্দা করি নিয়মিত। আমরা প্রতিবাদ নোট দেই। আমরা তাদেরকে বলি যে, এরকম ঘটনা আর ঘটাইও না। কিন্তু তারপরেও ঘটে। আমি তো জোর করে বা বল প্রয়োগ করে এটা বন্ধ করতে পারব না। কাজেই এর মধ্য দিয়ে আমাদেরকে যেতে হবে। আমাদেরকে সাবধান থাকতে হবে যেন এরকম ঘটনার সম্মুখীন আমরা যেন না হই।

বাংলাদেশ ভারত সীমান্ত নিয়ে তিনি বলেন, বাংলাদেশ-ভারত সীমান্ত হচ্ছে পৃথিবীর একমাত্র সীমান্ত যেখানে যুদ্ধাবস্থা নেই অথচ মানুষকে গুলি করে মারা হয়। এটা অত্যন্ত দুঃখজনক এবং আমরা এটার নিন্দা করে যাব, সব সময়। তারা (বিএসএফ) যদি আমাদের এলাকায় ঢুকে কাজটা করত তাহলে আমরা সেটার ব্যবস্থা নিতাম। এমনকি বিজিবিকে বলতাম এই ধরনের কোনো ঘটনা ঘটলে তোমরা অ্যাকশন নিবা। যেহেতু এটা ভারতের সীমান্তের ভেতরে ঘটছে। আমাদের জোর করে এটা বন্ধ করার কোনো উপায় নেই। আমরা যা করছি এটুকুই। এর বেশি করতে পারবো না।

ভারতের চিকেন নেক নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, চিকেন নেক হল ইন্ডিয়ার, আমাদের না। আমরা তো ইন্ডিয়ার চিকেন নেক দখল করতে যাবনা। তাহলে তারা চিকেন নেক নিয়ে যা ইচ্ছা করুক তাতে আমাদের কি। আমরা এখানে কোনো পক্ষ হতে যাব না। ভারতের সাথে চীনের বিভিন্ন সম্পর্ক আছে। তারা সেটা নিয়ে হয়ত চিন্তিত হবে। এটা আমাদের বিষয় না। আমরা সেখান থেকে দূরে থাকব। কারণ আমাদের সাথে এই দেশগুলোর যে সম্পর্ক, তার সাথে এই চিকেন নেকের কোনো সম্পর্ক আছে বলে আমি মনে করি না।

চীন-মৈত্রী হাসপাতাল নিয়ে তৌহিদ হোসেন বলেন, চমৎকার একটা জায়গা। সরকারের অধীনেই জমি আছে খাস সেখানে আমরা করতে পারছি। আমার আশা যে খুব তাড়াতাড়ি হবে। চাইনিজরা বলেছে তিন বছর লাগবে এটা কনস্ট্রাকশন করতে। আমি যতটুকু জানি তারা তাদের কনট্রাক্টর বা কারা কাজ করবে সেগুলোও তারা নির্ধারণ করে দিয়েছে। এই হাসপাতালটা একটা রেফারাল হসপিটাল হবে, যেখানে উচ্চ চিকিৎসা দেয়া হবে। প্রাথমিকভাবে চীনারা এটা দেখাশোনা করবে, ম্যানেজ করবে। পরে আস্তে আস্তে আমাদের কাছে হস্তান্তর করবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ায় মির্জা আব্বাসকে দেখতে গেলেন জামায়াত সেক্রেটারি

ভারতের সাথে সম্পর্ক যতই ভালো হোক, সীমান্ত হত্যা বন্ধ হবে না: পররাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় ০৯:২৫:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫