ঢাকা , বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে বাড়ছে কোটিপতির সংখ্যা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:৩৮:৩৭ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
  • ২৪০ বার পড়া হয়েছে

দেশের ব্যাংকগুলোতে কোটি টাকা বা তারও বেশি জমা আছে—এমন হিসাবের সংখ্যা ক্রমাগত বাড়ছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন বলছে, বর্তমানে ব্যাংক খাতে কোটিপতি শ্রেণির ব্যক্তি ও প্রতিষ্ঠানের হিসাব সংখ্যা এক লাখ ২৮ হাজারেরও বেশি।

খাতসংশ্লিষ্টরা জানান, নিত্যপণ্যের লাগামহীন দামে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের ওপর চাপ বেড়ে গেছে। সংসারের ব্যয় সামাল দিতে অনেকেই আগের সঞ্চয় ভাঙছেন। ফলে ছোট অঙ্কের আমানত কমে যাওয়ার প্রবণতা স্পষ্ট। বিপরীতে সমাজের একটি শ্রেণির আয় ও সম্পদ বৃদ্ধির ধারা অক্ষুণ্ন রয়েছে। বড় অঙ্কের আমানত বৃদ্ধিই তার প্রমাণ।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলেন, কোটি টাকার হিসাব মানেই যে কোটিপতি ব্যক্তির হিসাব—তা নয়। এসব হিসাবের পেছনে ব্যক্তি ছাড়াও রয়েছে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান। আবার এক ব্যক্তি বা প্রতিষ্ঠানের একাধিক ব্যাংক হিসাব থাকার সুযোগ থাকায় সংখ্যাটি আরও বড় দেখায়।

সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতে মোট আমানতকারীর হিসাব দাঁড়িয়েছে ১৭ কোটি ৪৫ লাখ ৯৬ হাজার ৭০০টি; যা জুনের তুলনায় ৫৫ লাখ ৯৪ হাজার ২৯টি বেশি। একই সময়ে কোটি টাকার বেশি আমানত থাকা হিসাব ৭৩৪টি বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ২৮ হাজার ৭০টি।

তবে সংখ্যায় বৃদ্ধি দেখা গেলেও জমা টাকার পরিমাণ কমেছে উল্লেখযোগ্যভাবে। জুন শেষে কোটি টাকার হিসাবে জমা ছিল ৮ লাখ ৮০ হাজার ৭৭২ কোটি টাকা; যা সেপ্টেম্বর শেষে কমে দাঁড়িয়েছে ৮ লাখ ২১ হাজার ৫৬২ কোটি টাকায়। অর্থাৎ তিন মাসে কমেছে ৫৯ হাজার ২০৯ কোটি টাকা।

কোটিপতি হিসাব বাড়লেও জমা কমার এই প্রবণতা ব্যাংক খাতে নজর কাড়ছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দেশে বাড়ছে কোটিপতির সংখ্যা

আপডেট সময় ০৮:৩৮:৩৭ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫