ঢাকা , বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মাহফিলে বয়ানরত অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়লেন মাওলানা ফরিদুল ইসলাম

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৫৩:৪৬ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
  • ৮০৩ বার পড়া হয়েছে

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার পল্লিতে কুরআন মাহফিলে বয়ানরত অবস্থায় ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন মাওলানা ফরিদুল ইসলাম (৩৫)। রোববার (৭ ডিসেম্বর) দিবাগত রাতে মহিমাগঞ্জ ইউনিয়নের বালুয়া গ্রামে মাহফিলের মঞ্চে হঠাৎ ঢলে পড়েন তিনি। স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়ার পর রংপুরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে সোমবার ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মাওলানা ফরিদুল ইসলাম গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জ আইডিয়াল একাডেমিক স্কুলের ধর্মীয় শিক্ষক এবং স্থানীয় ঘোষপাড়া জামে মসজিদের পেশ ইমাম ছিলেন। নিহত ফরিদুল ইসলামের বাড়ি গাইবান্ধা সদর উপজেলার হাটলীপুরের খামারগোবিন্দপুর গ্রামে। তিনি আড়াই বছর বয়সী এক ছেলে সন্তানের জনক।

সোমবার সকাল ১১টায় মহিমাগঞ্জ আলিয়া মাদরাসা মাঠে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে বিকেলে নিজ গ্রাম হাটলীপুরের খামারগোবিন্দপুরে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

মহিমাগঞ্জ আইডিয়াল একাডেমিক স্কুলের পরিচালক মোত্তালিব হোসেন সরকার তাঁর মৃত্যু ও দাফনের বিষয়টি নিশ্চিত করেছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মাহফিলে বয়ানরত অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়লেন মাওলানা ফরিদুল ইসলাম

আপডেট সময় ১০:৫৩:৪৬ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫