ঢাকা , বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা বিশ্ববিদ্যালয় হলের প্রবেশপথে পাকিস্তানের পতাকা পদদলিত

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:১৯:২৫ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
  • ৫৩৫ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনটি আবাসিক হলে পাকিস্তানের প্রতীকী পতাকা মাটিতে বিছিয়ে তা পদদলিত করে প্রতিবাদ জানিয়েছে একদল শিক্ষার্থী। সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ও বিজয় একাত্তর হলে এবং এর আগের রাতে শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

একই সময়ে ডাকসু ভবনের প্রবেশপথেও প্রতীকী পাকিস্তানের পতাকা টাঙিয়ে শিক্ষার্থীদের সেটির ওপর হাঁটতে দেখা যায়। পরে দৃশ্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে পতাকাটি আর দেখা যায়নি। পতাকায় লেখা ছিল— ‘No compromise with Razakar’

শিক্ষার্থীরা জানান, মহান বিজয় দিবসের মাসে এই কর্মসূচি শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা জানানোর অংশ। তারা বলেন, পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের দোসর রাজাকার–আলবদরদের নৃশংসতা স্মরণ করে ঘৃণা ও প্রতিবাদ জানাতেই এই প্রতীকী কর্মসূচি।

ফাহিম আহমেদ নামে এক শিক্ষার্থী তার ফেসবুক পোস্টে লেখেন, “প্রতিবাদ হোক বাংলার ৬৪ হাজার বর্গমাইল। রাজাকারদের স্থান এই বাংলায় হবে না।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ঢাকা বিশ্ববিদ্যালয় হলের প্রবেশপথে পাকিস্তানের পতাকা পদদলিত

আপডেট সময় ১১:১৯:২৫ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫