ঢাকা , বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
হাসনাত-সারজিস অতিগোপনীয় অভিযোগ নিয়ে নাকি দরবেশ বাবাকে বাঁচাতে দুদকে গিয়েছিলো?: রাশেদ খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছেন নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতের কেরালায় ইসলাম ত্যাগের চেয়ে ইসলাম গ্রহণের হার বাড়ছে নিখোঁজের ৫০ দিন পর রান্নাঘরের মাটি খুঁড়ে মিলল বৃদ্ধের মরদেহ দীপিকা-ক্যাটরিনাকে ছাড়িয়ে শীর্ষে আলিয়া ভাট বিশ্বের ইতিহাসের সবচেয়ে বড় জানাজা: ৯ জুলাই চিরবিদায় খামেনির সংঘর্ষের পর স্লিপার বাসে আগুন, মুহূর্তেই ঝরল ৭ জনের প্রাণ খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছেন নাসীরুদ্দীন পাটওয়ারী পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশুর মৃত্যু কেপ ভার্দে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে: প্রেসিডেন্ট মারিয়া নেভেস

বাংলাদেশি নাবিকসহ তেলবাহী ট্যাংকার আটক করলো ইরান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৫৭:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
  • ২২৫ বার পড়া হয়েছে

এবার ওমান উপসাগরে একটি তেলবাহী ট্যাংকার আটক করেছে ইরান। ট্যাংকারটিতে ভারত, শ্রীলঙ্কা ও বাংলাদেশের ১৮ জন নাবিক ছিলেন। ইরানি গণমাধ্যম জানিয়েছে, শুক্রবার রাত থেকে শনিবারের (১৩ ডিসেম্বর) মধ্যে এটিকে আটক করা হয়।

এদিকে দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে ফার্স বার্তা সংস্থা জানায়, ওমান সাগরের উপকূলের কাছে ছয় মিলিয়ন লিটার চোরাচালানকৃত ডিজেল বহনকারী একটি তেলবাহী ট্যাংকারে অভিযান চালানো হয়েছে।

জাহাজটি তার সব নেভিগেশন ব্যবস্থা বন্ধ করে রেখেছিল বলেও দাবি করা হয়। ইরানি বাহিনী নিয়মিতভাবে উপসাগরে অবৈধভাবে জ্বালানি পরিবহনের অভিযোগে জাহাজ আটকানোর ঘোষণা দিয়ে থাকে। ইরানে খুচরা জ্বালানির দাম বিশ্বের সবচেয়ে কমগুলোর একটি হওয়ায় তা অন্য দেশে চোরাচালান করা বিশেষভাবে লাভজনক।

গত মাসে ইরান উপসাগরীয় জলসীমায় একটি তেলবাহী ট্যাংকার জব্দ করে অননুমোদিত পণ্য বহনের অভিযোগে এবং এটিকে অন্য কোনো দেশের বিরুদ্ধে প্রতিশোধমূলক পদক্ষেপ বলে যে ধারণা দেওয়া হয়েছিল তা নাকচ করে দেয়। সর্বশেষ এই জব্দের ঘটনা ঘটে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার উপকূলে একটি তেলবাহী ট্যাংকার জব্দ করার দুই দিন পর।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

হাসনাত-সারজিস অতিগোপনীয় অভিযোগ নিয়ে নাকি দরবেশ বাবাকে বাঁচাতে দুদকে গিয়েছিলো?: রাশেদ

বাংলাদেশি নাবিকসহ তেলবাহী ট্যাংকার আটক করলো ইরান

আপডেট সময় ১০:৫৭:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫