ঢাকা , মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নেইমারকে না নামানোর কারণ জানালেন আনচেলত্তি চাপ, চ্যালেঞ্জ আর প্রত্যাবর্তন-জাপানের দুর্গে ফাটল ধরিয়ে জয়ের হাসি ব্রাজিলের ব্রাজিল বনাম জাপানের শ্বাসরুদ্ধকর ম্যাচটি যেসব রেকর্ডের জন্ম দিল কাসেমিরোর গোলে ঘুরে দাঁড়াল ব্রাজিল, স্কোর ১-১ পাওনা টাকা নিয়ে রণক্ষেত্র ব্রাহ্মণবাড়িয়া, ওসিসহ আহত ২৫ ব্রাজিলের শুভকামনা জানিয়ে রুমিন ফারহানার পোস্ট যৌন নিপীড়ন মামলায় হেরে গেলেন ট্রাম্প, গুনতে হবে ৫০ লাখ ডলার জরিমানা কিছুক্ষণ পর মাঠে নামছে ব্রাজিল – জাপান ইয়াবাসহ আটক আর্জেন্টাইন সমর্থককে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরাল পুলিশ! বিশ্বকাপের রেশ কাটতেই ব্রাজিলের সামনে নতুন চ্যালেঞ্জ

রাস্তা থেকে আটা তুলে নিয়ে আল্লাহর কাছে বিচার দিলেন এক ফিলিস্তিনি মা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৫৮:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫
  • ৫১৭ বার পড়া হয়েছে

এবার অবরুদ্ধ গাজায় শুধু ফিলিস্তিনি নাগরিকদের প্রাণে মেরেই থামছে না দখলদার ইসরায়েল, বিপন্ন এসব মানুষকে ঠেলে দেওয়া হয়েছে দুর্ভিক্ষের মুখেও। ইসরায়েলি অবরোধে সব হারানো অসহায় ফিলিস্তিনিরা এখন পড়েছেন তীব্র খাদ্য-সংকটেও।

এমন এক করুণ দৃশ্য দেখা গেল খান ইউনিসে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, কাঁদতে কাঁদতে রাস্তা থেকে ময়লাযুক্ত আটা তুলে নিচ্ছেন এক নারী। আটা না পাওয়ায় রাস্তায় পড়ে থাকা ময়লাযুক্ত আটা কুড়িয়ে নিতে থাকেন তিনি। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন প্রকাশ করে বলছে, গত ৩১ মে গাজার খান ইউনিসে এক মায়ের সঙ্গে এ ঘটনা ঘটেছে।

সেই ভিডিওতে দেখা গেছে, নিজেকে ধরে রাখতে না পেরে এক পর্যায়ে কাঁদতে শুরু করেন ওই নারী। চিৎকার করে নেতানিয়াহুকে কুকুর বলে গালি দেন এবং আরব দেশগুলোর বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার দেন। ওই নারী আরও বলেন, ‘আল্লাহই আমাদের জন্য যথেষ্ট। সবকিছু সুন্দরভাবে সমাধান করার ক্ষমতা তার আছে। তোরা (ইসরাইলকে উদ্দেশ্য করে) আমাদের অভুক্ত রেখেছিস, কুকুর।

এরপর আরব দেশগুলোর বিরুদ্ধে বিচার দিয়ে তিনি বারবার বলতে থাকেন, ‘আল্লাহ আরবদের বিচার করুক।’ সিএনএন জানিয়েছে, ইসরাইল গাজায় অবরোধ আরোপ করে রাখায় জাতিসংঘ ও অন্যান্য সংস্থাগুলো দুর্ভিক্ষের ব্যাপারে সতর্কতা দিয়ে আসছে। যার চিত্র এখন ফুটে উঠছে। যদিও অনেকের মতে, গাজায় ইতোমধ্যে দুর্ভিক্ষ চলছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নেইমারকে না নামানোর কারণ জানালেন আনচেলত্তি

রাস্তা থেকে আটা তুলে নিয়ে আল্লাহর কাছে বিচার দিলেন এক ফিলিস্তিনি মা

আপডেট সময় ১০:৫৮:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫