ঢাকা , সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সরকার পতন চাই না, আমরা চাই সরকার যেন ফ্যাসিস্ট হয়ে না ওঠে: মামুনুল অনেকে ২৯ বছর বয়সেই রাষ্ট্রক্ষমতা দখলে ব্যাকুল: মুক্তিযুদ্ধ মন্ত্রী সম্পত্তি ভাগের পর মায়ের ঠাঁই হলো জরাজীর্ণ ঘরে, পায়ে শিকল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের প্রয়াত প্রতিমন্ত্রীর বাড়িতে হামলা-ভাঙচুর ছাত্রীকে কুপ্রস্তাবের অভিযোগ, তোপের মুখে পুলিশি পাহারায় স্কুল ছাড়লেন প্রধান শিক্ষক দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী শিশু হত্যা মামলায় জামিনে বেরিয়ে গৃহকর্ত্রীকে খুন, কে এই লাইলী অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নে বাধা, ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার ‘মাইন’ ঘিরে ৩৬ ঘণ্টা ধরে আতঙ্ক, দেখা নেই নিষ্ক্রিয়কারী দলের যুক্তরাষ্ট্রে দাবানল নেভাতে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২ পাইলট

সরকার যেন বিভ্রান্ত না হয় সেজন্য আমরা সমালোচনা করি: দুদু

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:৪২:১৬ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫
  • ৪৪৬ বার পড়া হয়েছে

এবার বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য শামসুজ্জামান দুদু বলেছেন, স্বৈরাচার সরকারের পতনের ১০ মাস হতে চললেও দেশে গণতান্ত্রিক ব্যবস্থা কার্যকর হয়নি। সংস্কারের নামে শেখ হাসিনার মতো উন্নয়নের সবক শোনাচ্ছে বর্তমান সরকার।

আজ বুধবার (৪ জুন) দুপুরে নারায়ণগঞ্জের ফতুল্লার কাঠেরপুল এলাকায় মৎস্যজীবী দলের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনাসভা, মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। শামসুজ্জামান দুদু বলেন, ‘ফ্যাসিবাদকে দাফন করতে হলে দেশে গণতান্ত্রিক সরকারের বিকল্প নেই।

এদিকে নির্বাচিত সরকার রাষ্ট্রক্ষমতায় না আসলে সংকট দূরীভূত হবে না। ভারত লাগাতার আমাদের দেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এটা রুখতে হলে নির্বাচন ছাড়া কোনো বিকল্প নাই।’ তিনি আরো বলেন, ‘সরকার যেন বিভ্রান্ত না হয় ভুল পথে না যায় এজন্য আমরা সমালোচনা করি। নিজেদের ঐক্য কোনোভাবে বিনষ্ট করা যাবে না। এমন কোনো পদক্ষেপ বা বক্তব্য দেওয়া ঠিক হবে না যাতে নিজেদের ঐক্য বিনষ্ট হয়।’

মৎস্যজীবী দল মহানগরের আহ্বায়ক জাহাঙ্গীর আলম রতনের সভাপতিত্বে ও সদস্য সচিব নাসির উদ্দিন জাহান সাগরের সঞ্চালনায় এ সময় আরো বক্তব্য দেন মৎস্যজীবী দল কেন্দ্রীয় সাবেক সদস্য সচিব আব্দুর রহিম, মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুসহ প্রমুখ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সরকার পতন চাই না, আমরা চাই সরকার যেন ফ্যাসিস্ট হয়ে না ওঠে: মামুনুল

সরকার যেন বিভ্রান্ত না হয় সেজন্য আমরা সমালোচনা করি: দুদু

আপডেট সময় ০৪:৪২:১৬ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫