ঢাকা , বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শেখ হাসিনা ওপারে বসে বাংলাদেশের মানুষকে ডিস্টার্ব করছেন: নাসীরুদ্দীন পাটওয়ারী বাংলাদেশ সীমান্তে বেড়া: বিএসএফের সঙ্গে বৈঠকে বসছেন শুভেন্দু পদোন্নতি বাতিলের পর বিমানের সেই কর্মকর্তা এবার বরখাস্ত যুদ্ধে জীবন দিতে চাওয়া ইরানিদের গণবিয়ে, সামরিক জিপে হাজির বর-কনে বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেয়ে যে বার্তা দিলেন নেইমার আ.লীগ আমলের মামলায় স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার ময়মনসিংহে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭ ঘর পুড়ে ছাই, অক্ষত রইল পবিত্র কোরআন বিশ্বকাপ দলে জায়গা পেয়ে কেঁদে ফেললেন নেইমার জেলে আমিনুর হত্যাকারীর শাস্তি হবেই: বন প্রতিমন্ত্রী কিউবা কি ড্রোন হামলা চালাবে যুক্তরাষ্ট্রে?

বিশ্বের প্রথম দেশ হিসেবে ‘স্টারলিংক’ ইন্টারনেট অচল করে দিলো ইরান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:২৬:৫৬ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
  • ১২৮ বার পড়া হয়েছে

এবার ইরান প্রথম দেশ হিসেবে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট প্রায় অচল করে দিয়েছে। দেশটিতে চলমান বিক্ষোভের মধ্যে যখন সরকার ইন্টারনেট বন্ধ করেছিল, তখন মার্কিন ধনকুবের ইলন মাস্ক ইরানের জনগণকে ফ্রি স্টারলিংক ইন্টারনেট দেওয়ার ঘোষণা দেন। তবে ইরান সেনা জ্যামারের মাধ্যমে সেই সংযোগ ব্যাহত করে দেয়।

এদিকে মার্কিন বিজনেস ম্যাগাজিন ফোর্বসের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ভেতরে হাজার হাজার স্টারলিংক ইউনিট চালু থাকলেও, ব্ল্যাকআউটের কারণে স্যাটেলাইট সংযোগ কার্যত ব্যাহত হয়েছে। প্রথমদিকে স্টারলিংকের আপলিংক ও ডাউনলিংক ট্রাফিকের প্রায় ৩০ শতাংশে সমস্যা দেখা দেয়, কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই ৮০ শতাংশের বেশি ট্রাফিক কার্যত বন্ধ হয়ে যায়।

স্টারলিংক রিসিভার স্যাটেলাইটের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য জিপিএস ব্যবহার করে। তবে ইসরায়েলের সঙ্গে ২০২৫ সালের জুনে ১২ দিনের যুদ্ধের পর থেকে ইরান জিপিএস সিগন্যাল ব্যাহত করে আসছে। এর ফলে শাটডাউনগুলো স্থানের ওপর নির্ভর করে কার্যকর হচ্ছে, এবং সংযোগে ‘প্যাচওয়ার্ক কুইল্ট’-এর মতো পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে কিছু গুরুত্বপূর্ণ এলাকায় প্রায় পুরোপুরি ব্ল্যাকআউট দেখা দিচ্ছে।

টেক বিশেষজ্ঞরা বলছেন, স্যাটেলাইট সংযোগ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় ইরানের স্টারলিংক পরিষেবা ব্যহত হচ্ছে। মিয়ান গ্রুপের আমির রাশিদি বলেন, তিনি ২০ বছর ধরে ইন্টারনেট অ্যাক্সেস পর্যবেক্ষণ করছেন, কিন্তু এমন পরিস্থিতি আগে কখনো দেখেননি। এছাড়া, প্রতি ঘণ্টায় ইন্টারনেট বন্ধ থাকায় ইরানের অর্থনীতি ১৫ লাখ ৬০ হাজার ডলার ক্ষতির মুখে পড়ছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনা ওপারে বসে বাংলাদেশের মানুষকে ডিস্টার্ব করছেন: নাসীরুদ্দীন পাটওয়ারী

বিশ্বের প্রথম দেশ হিসেবে ‘স্টারলিংক’ ইন্টারনেট অচল করে দিলো ইরান

আপডেট সময় ০৫:২৬:৫৬ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬