ঢাকা , মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগকে ‘সাধারণ ক্ষমা’ করে জামায়াত: রাশেদ খাঁন বাঁধনের ওপর হামলার ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা পাটওয়ারী-সিফাত গংদের বক্তব্য ক্রিমিনাল অফেন্স: এ্যানি মাননীয় মন্ত্রীর কাছ থেকে শুনি, তার লম্বা এ কারণে বিদ্যুৎ চলে যায়: সংসদে ডেপুটি স্পিকার শেখ হাসিনা আসবেন এবং তার জন্য মৃত্যদণ্ড অপেক্ষা করছে: ডা. জাহেদ দুর্গার ১১ হাতের ছবি দিয়ে সরকারি বিজ্ঞাপন, ক্ষমা চাইলেন শুভেন্দু বিষ মেশানো ভাত খেয়ে কাতরাচ্ছিলেন স্বামী, স্ত্রী এনে দিলেন বিষাক্ত শরবত দরদ দেখিয়ে হেবা আইন পরিবর্তনের সুযোগ নেই: রফিকুল ইসলাম মাদানী চক্রান্তকারীরা বারবার ধর্মীয় সম্প্রীতি ভাঙার চেষ্টা করেছে: রিজভী কুমিল্লায় মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বাস খাদে, আহত ২০

তারেক রহমানের আসনে উপনির্বাচন করতে চেয়েই গ্রেফতার, দাবি হিরো আলমের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:১০:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • ৮৩১ বার পড়া হয়েছে

দেশের আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন। কারামুক্ত হয়ে তিনি তার বিরুদ্ধে দায়ের হওয়া এই মামলাকে সম্পূর্ণ ষড়যন্ত্র বলে দাবি করেছেন। বুধবার (১১ মার্চ) বিকেল ৫টায় বগুড়া জেলা কারাগার থেকে তিনি মুক্ত হন। এ সময় কারাফটকে তার সন্তান ও কাছের মানুষেরা ফুল দিয়ে তাকে বরণ করে নেয়। মুক্ত হয়ে হিরো আলম বলেন, ‘যেদিন আমি প্রধানমন্ত্রী তারেক রহমানের বগুড়া৬ আসনে উপনির্বাচনে অংশ নেবো বলে ঘোষণা দিলাম তার পরদিনই আমাকে গ্রেফতার করা হয়। আমাকে হয়রানি করার জন্যই এই মামলাটি সাজানো হয়েছে। সম্পূর্ণই ষড়যন্ত্র। গত বুধবারই আমার জামিন হয়েছিল কিন্তু ষড়যন্ত্রকারীরা আমাকে আটকে দেয় যাতে করে আমি উপনির্বাচনে অংশ নিতে না পারি।

হিরোর ভাষ্য, ‘মূলত আমাকে নির্বাচনের বাইরে রাখতেই আরও এক সপ্তাহ জেলে আটকে রাখা হয়। এখন মনোনয়নের সব কার্যক্রম শেষ হওয়ার পর আমি জামিন পেলাম। একজন নাগরিক হিসেবে আমি যে কোনো নির্বাচনেই অংশ নেয়ার অধিকার রাখি। আমাকে সেই অধিকার থেকে বঞ্চিত করা হলো পরিকল্পনা করে।তিনি আরও জানান, আজ বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে একটি সংবাদ সম্মেলন করতে যাচ্ছেন। সেখানে তার সঙ্গে হওয়া ষড়যন্ত্র ও অন্যায়ের বিরুদ্ধে বিস্তারিত কথা বলবেন তিনি।

প্রসঙ্গত, হিরো আলমকে গ্রেফতার মামলার এজাহার অনুযায়ী, নায়িকা বানানোর প্রলোভন দেখিয়ে এক তরুণীকে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ ওঠে হিরো আলমের বিরুদ্ধে। এই অভিযোগে গত বছরের ২১ এপ্রিল মামলাটি করা হয়েছিল। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) প্রাথমিক সত্যতা পাওয়ার পর আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। পরে গত ১৯ ফেব্রুয়ারি বগুড়া শহরের শাজাহানপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মিথ্যা মামলার বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে হিরো আলম বলেন, ‘সত্যের জয় সব সময়ই হয়। আমি এই মামলার শেষ দেখে ছাড়ব, কোনো আপস করব না।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগকে ‘সাধারণ ক্ষমা’ করে জামায়াত: রাশেদ খাঁন

তারেক রহমানের আসনে উপনির্বাচন করতে চেয়েই গ্রেফতার, দাবি হিরো আলমের

আপডেট সময় ০১:১০:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬