ঢাকা , বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাজধানীতে তৃতীয় লিঙ্গের উৎপাতে নিয়ন্ত্রণ হারান বাসচালক, নিহত ২ এবার ফজলুর রহমানকে অশালীন মন্তব্য করায় আমির হামজাকে আইনি নোটিশ ১৫০টাকার দ্ব‌ন্দে কেন্দ্র বা‌তিল, বিপা‌কে প‌রিক্ষার্থীরা ছাত্রলীগ হামলা করত জয় বাংলা বলে, শিবির হামলা শুরু করেছে ‘নারায়ে তাকবীর’ বলে: রাশেদ খাঁন আমরা যুদ্ধের প্রস্তুতি নেই যুদ্ধ করতে নয় বরং যুদ্ধ এড়াতে: সেনাপ্রধান বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ ঝালমুড়ি খেলাম আমি, আর ঝাল লাগল তৃণমূলের: মোদি জ্বালানি স্বল্পতার কারণে সক্ষমতার পুরোটা বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে না: বিদ্যুৎ বিভাগ রবিবার থেকে লাগাতার অবস্থান কর্মসূচির ডাক প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের হাতেনাতে ধরার পর চোরকে নামাজ পড়িয়ে ছেড়ে দিল মাদ্রাসা কর্তৃপক্ষ

আর কত ‘গুপ্ত’ থাকবেন: প্রশ্ন কাদেরের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:১২:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

এবার চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনার পর দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের দেয়ালেগুপ্ত রাজনীতিনিষিদ্ধের দাবিতে দেয়াল লিখন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। তারা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের রাজনীতিকেগুপ্তঅপরাজনীতিআখ্যা দিয়ে এর বিরুদ্ধে এই প্রতিবাদ কর্মসূচি পালন করেছে। এবিষয়ে এবার মুখ খুললেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সাবেক সমন্বয়ক আব্দুল কাদের।

গতকাল বুধবার (২২ এপ্রিল) দিবাগত রাত ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ বিষয়ে কথা বলেছেন।

সেখানে আব্দুল কাদের লিখেছেন, ছাত্রদল বিশ্ববিদ্যালয়ের দেয়ালে দেয়ালে ‌‘গুপ্তরাজনীতি নিয়ে লিখতেছে, শিবিরের ক্যাম্পাস কমিটির লোকজন এসে সেই দেয়ালে ছবি তুলে প্রমাণ করতেছে তারা গুপ্ত না। একই কাজ হল কমিটিও করুক, হলের যে দেয়ালেগুপ্তলেখা আছে, শিবিরের হল কমিটি / ছোট ছোট টিম গিয়ে সেখানেও ছবি তুলে প্রমাণ দিক, তারা যে গুপ্ত না। এই কাজটা করেন ভাইয়েরা। তাহলে চলমান সংকট অনেকটা কেটে যাবে।

তিনি লেখেন, কল্যাণকর ছাত্ররাজনীতির স্বার্থে এই কাজটা এবার অন্তত করেন। আর কত গুপ্ত থাকবেন?

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাজধানীতে তৃতীয় লিঙ্গের উৎপাতে নিয়ন্ত্রণ হারান বাসচালক, নিহত ২

আর কত ‘গুপ্ত’ থাকবেন: প্রশ্ন কাদেরের

আপডেট সময় ১০:১২:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬