ঢাকা , বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাজধানীতে তৃতীয় লিঙ্গের উৎপাতে নিয়ন্ত্রণ হারান বাসচালক, নিহত ২ এবার ফজলুর রহমানকে অশালীন মন্তব্য করায় আমির হামজাকে আইনি নোটিশ ১৫০টাকার দ্ব‌ন্দে কেন্দ্র বা‌তিল, বিপা‌কে প‌রিক্ষার্থীরা ছাত্রলীগ হামলা করত জয় বাংলা বলে, শিবির হামলা শুরু করেছে ‘নারায়ে তাকবীর’ বলে: রাশেদ খাঁন আমরা যুদ্ধের প্রস্তুতি নেই যুদ্ধ করতে নয় বরং যুদ্ধ এড়াতে: সেনাপ্রধান বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ ঝালমুড়ি খেলাম আমি, আর ঝাল লাগল তৃণমূলের: মোদি জ্বালানি স্বল্পতার কারণে সক্ষমতার পুরোটা বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে না: বিদ্যুৎ বিভাগ রবিবার থেকে লাগাতার অবস্থান কর্মসূচির ডাক প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের হাতেনাতে ধরার পর চোরকে নামাজ পড়িয়ে ছেড়ে দিল মাদ্রাসা কর্তৃপক্ষ

ইরানকে সরিয়ে ইতালিকে বিশ্বকাপে নিতে ফিফাকে অনুরোধ  ট্রাম্পের দূতের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:০২:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

এবার মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের একজন বিশেষ দূত আসন্ন বিশ্বকাপে ইরানের বদলে ইতালিকে অন্তর্ভুক্ত করার জন্য ফিফার কাছে অনুরোধ করেছেন বলে বুধবার (২২ এপ্রিল) ফাইন্যান্সিয়াল টাইমস জানিয়েছে। এই পরিকল্পনাটি মূলত ট্রাম্প এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির মধ্যে সম্পর্কোন্নয়নের একটি প্রচেষ্টা। ইরান যুদ্ধ নিয়ে পোপ লিও চতুর্দশের বিরুদ্ধে ট্রাম্পের মন্তব্যের জেরে তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

মার্কিন বিশেষ দূত পাওলো জাম্পোল্লি ফাইন্যান্সিয়াল টাইমসকে বলেন, ‘আমি নিশ্চিত করছি যে আমি ট্রাম্প এবং ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর কাছে প্রস্তাব দিয়েছি, বিশ্বকাপে ইরানের পরিবর্তে ইতালিকে অন্তর্ভুক্ত করা হোক। আমি নিজে ইতালীয় বংশোদ্ভূত এবং যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্বকাপে আজ্জুরিদের দেখতে পারা আমার জন্য স্বপ্নের মতো হবে। চারবারের চ্যাম্পিয়ন হিসেবে তাদের এই সুযোগ পাওয়ার যোগ্যতা রয়েছে।

হোয়াইট হাউস, ফিফা, ইতালিয়ান ফুটবল ফেডারেশন (এফআইজিসি) এবং ফুটবল ফেডারেশন ইসলামিক রিপাবলিক অব ইরান (এফএফআইআরআই) তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি বলে রয়টার্স জানিয়েছে। গত মার্চে ইউরোপিয়ান অঞ্চলের বাছাই পর্বের প্লেঅফ ফাইনালে বসনিয়া ও হার্জেগোভিনার কাছে টাইব্রেকারে ৪১ ব্যবধানে হেরে ইতালি টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে খেলার সুযোগ হারায়। ইতালিয়ান ফুটবলের জন্য যাকে স্মরণকালের সবচেয়ে বড় ধাক্কা হিসেবে অবিহিত করা হচ্ছে।

ফাইন্যান্সিয়াল টাইমস আরও জানায়, ইরান বুধবার (২২ এপ্রিল) এক বিবৃতিতে বলেছে তারা বিশ্বকাপের জন্য প্রস্তুত এবং অংশগ্রহণের পরিকল্পনা রয়েছে। তবে রয়টার্স তাৎক্ষণিকভাবে এই তথ্য যাচাই করতে পারেনি। এর আগে এপ্রিলের শুরুতে ইরান জানিয়েছিল, তাদের ম্যাচগুলো যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোতে স্থানান্তরের বিষয়ে ফিফার কাছ থেকে উত্তর পাওয়ার পরই তারা বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাজধানীতে তৃতীয় লিঙ্গের উৎপাতে নিয়ন্ত্রণ হারান বাসচালক, নিহত ২

ইরানকে সরিয়ে ইতালিকে বিশ্বকাপে নিতে ফিফাকে অনুরোধ  ট্রাম্পের দূতের

আপডেট সময় ১১:০২:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬