ঢাকা , বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাজধানীতে তৃতীয় লিঙ্গের উৎপাতে নিয়ন্ত্রণ হারান বাসচালক, নিহত ২ এবার ফজলুর রহমানকে অশালীন মন্তব্য করায় আমির হামজাকে আইনি নোটিশ ১৫০টাকার দ্ব‌ন্দে কেন্দ্র বা‌তিল, বিপা‌কে প‌রিক্ষার্থীরা ছাত্রলীগ হামলা করত জয় বাংলা বলে, শিবির হামলা শুরু করেছে ‘নারায়ে তাকবীর’ বলে: রাশেদ খাঁন আমরা যুদ্ধের প্রস্তুতি নেই যুদ্ধ করতে নয় বরং যুদ্ধ এড়াতে: সেনাপ্রধান বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ ঝালমুড়ি খেলাম আমি, আর ঝাল লাগল তৃণমূলের: মোদি জ্বালানি স্বল্পতার কারণে সক্ষমতার পুরোটা বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে না: বিদ্যুৎ বিভাগ রবিবার থেকে লাগাতার অবস্থান কর্মসূচির ডাক প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের হাতেনাতে ধরার পর চোরকে নামাজ পড়িয়ে ছেড়ে দিল মাদ্রাসা কর্তৃপক্ষ

রাজধানীতে তৃতীয় লিঙ্গের উৎপাতে নিয়ন্ত্রণ হারান বাসচালক, নিহত ২

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:৫৪:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

এবার রাজধানীর বনানীতে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেল পৌনে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নামপরিচয় জানা যায়নি।

এদিকে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে মহাখালী থেকে গাজীপুর যাওয়ার পথে তৃতীয় লিঙ্গের লোকদের তোপের মুখে ভুঁইয়া পরিবহনের ওই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা ফুটওভার ব্রিজে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ২ বাসযাত্রী নিহত হন। সেই সঙ্গে আরও কয়েকজন আহত হন।

খবর পেয়ে ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। বর্তমানে স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধারের পাশাপাশি আহতদের হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

বনানী থানার ওসি ফরিদুল ইসলাম বাস দুর্ঘটনায় ২ জন নিহতের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাটি আমরা শুনেছি। ইতোমধ্যে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাজধানীতে তৃতীয় লিঙ্গের উৎপাতে নিয়ন্ত্রণ হারান বাসচালক, নিহত ২

রাজধানীতে তৃতীয় লিঙ্গের উৎপাতে নিয়ন্ত্রণ হারান বাসচালক, নিহত ২

আপডেট সময় ০৫:৫৪:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬