ঢাকা , শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
যে এলাকার নেতা প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী নন, সে এলাকায় কি উন্নয়ন হবে না: প্রশ্ন গোলাম পরওয়ারের শিক্ষামন্ত্রীকে ভাষা ঠিক করতে বললেন জুলাইযোদ্ধা মেহনাজ আ. লীগকে টিকিয়ে রাখতে চেয়েছিল হাসনাত-সারজিস: রাশেদ খান ঈদুল আজহায় স্কুল-কলেজে টানা ১৬ দিন ও মাদ্রাসায় ২১ দিনের ছুটি তরমুজে ইঁদুর মারার বিষেই মৃত্যু হয় একই পরিবারের সেই ৪ জনের ব্যবসায়ীদের সুবিধা হলে বই ছাপা ও বিক্রিকে শিল্প হিসাবে স্বীকৃতি দিতে বাধা নেই: শিক্ষামন্ত্রী এনসিপিতে যোগ দিয়েছে বিভিন্ন দল-পেশার ৩ শতাধিক নেতাকর্মী  রাজধানীতে কিশোর গ্যাং, ছিনতাই ঠেকাতে বসছে আরও ১১ হাজার সিসি ক্যামেরা আমাদের রাজনীতি সুন্দর না, পরিচ্ছন্ন না: আক্ষেপ মির্জা ফখরুলের দাম না পেয়ে আলু ফেলে দিচ্ছেন কৃষক, ক্ষতির পরিমাণ ১ হাজার কোটি টাকা

মধ্যরাতে ছদ্মবেশে রাস্তায় নারী পুলিশ কর্মকর্তা, তিন ঘণ্টায় ৪০ পুরুষের কুপ্রস্তাব

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:১৭:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

ভারতের হায়দরাবাদ শহরে নারীদের নিরাপত্তা পরিস্থিতি যাচাই করতে ব্যতিক্রমী উদ্যোগ নেন এক নারী পুলিশ কর্মকর্তা। সাধারণ নারীর ছদ্মবেশে গভীর রাতে একাই রাস্তায় অবস্থান করে ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হন তিনি।
জানা গেছে, সুমতি নামের ওই আইপিএস কর্মকর্তা মালকাজ গিরি এলাকার পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন। শহরের রাস্তায় নারীরা কী ধরনের হয়রানি ও নিরাপত্তাহীনতার শিকার হন, তা সরেজমিনে বোঝার উদ্দেশ্যেই তিনি এই উদ্যোগ নেন।
মধ্যরাতের পর সাধারণ পোশাকে শহরের বিভিন্ন স্থানে দাঁড়িয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন তিনি। মাত্র তিন ঘণ্টার মধ্যেই প্রায় ৪০ জন পুরুষ তার কাছে এগিয়ে আসে। তাদের মধ্যে কয়েকজন ছিলেন মদ্যপ অবস্থায়। অভিযোগ রয়েছে, অনেকে তাকে কুপ্রস্তাব দেন এবং অশোভন আচরণ করেন।
এই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর আরও কঠোর পদক্ষেপ প্রয়োজন বলেও মত দিয়েছেন অনেকে।
পুলিশ কর্মকর্তার এই উদ্যোগকে সাহসী ও বাস্তবধর্মী পদক্ষেপ হিসেবে দেখছেন স্থানীয়রা। তাদের মতে, এ ধরনের সরেজমিন অভিজ্ঞতা নগরীর নারী নিরাপত্তা পরিস্থিতির বাস্তব চিত্র তুলে ধরেছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

যে এলাকার নেতা প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী নন, সে এলাকায় কি উন্নয়ন হবে না: প্রশ্ন গোলাম পরওয়ারের

মধ্যরাতে ছদ্মবেশে রাস্তায় নারী পুলিশ কর্মকর্তা, তিন ঘণ্টায় ৪০ পুরুষের কুপ্রস্তাব

আপডেট সময় ০২:১৭:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬