ঢাকা , শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মির্জা ফখরুল-তামিমসহ ১৫ জন পাচ্ছেন খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক তিন সন্তানকে বাঁচালেও আগুনে পুড়ে মারা গেছেন বাবা-মা ধর্ষণ মামলায় নির্দোষ: ক্ষতিপূরণ চাইলেন পরশুরামের সেই ইমাম চিকিৎসার জন্য যুক্তরাজ্য গেলেন রাষ্ট্রপতি রাশিয়া-ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দিলেন ট্রাম্প  বঙ্গোপসাগরে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল ভারত এমপিদের সন্তানদের স্থানীয় স্কুলে পড়ানো বাধ্যতামূলক করা উচিত: রুমিন ফারহানা দেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার শিক্ষার্থী বৃষ্টির মরদেহ ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল এন এস রাজা সুব্রামানি আমাকে ‘জামায়াতের ছাত্রী সংস্থার প্রোডাক্ট’ বলা হয়েছিল: তাসনিম জারা

তামিলনাড়ুতে নতুন নাটক! থালাপতি বিজয়ের শপথ অনুষ্ঠান স্থগিত

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৩৬:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

এবার তামিলনাড়ুতে সরকার গঠন প্রক্রিয়ায় নতুন নাটকীয়তা দেখা দিয়েছে। একাধিক দল সমর্থন জানালেও থালাপতি বিজয় এখনো সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে পারেননি বলে জানিয়েছেন রাজ্যপাল। ফলে শনিবার (৯ মে) মুখ্যমন্ত্রী হিসেবে বিজয়ের শপথ অনুষ্ঠান হচ্ছে না। প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (৮ মে) আবারও রাজ্যপাল রাজেন্দ্র আরলেকারের সঙ্গে সাক্ষাৎ করেন টিভিকে প্রধান থালাপতি বিজয়। তবে রাজ্যপাল জানান, সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ তিনি উপস্থাপন করতে পারেননি। এ কারণে বিজয়কে শপথ গ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়নি।

তামিলনাড়ু বিধানসভার মোট আসন ২৩৪টি। সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮টি আসনের সমর্থন। ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবরে দাবি করা হয়, চারটি দল সমর্থন জানালে টিভিকে জোটের আসন সংখ্যা দাঁড়ায় ১২০এ। কিন্তু সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, বাস্তবে বিজয়ের জোটের আসন সংখ্যা ১১৬, যা সংখ্যাগরিষ্ঠতা থেকে এখনও দুই আসন কম।

সূত্রের দাবি অনুযায়ী, ভিসিকে দলের সমর্থন থাকলেও ভিসিকে এবং আইইউএমএল নামে আরেকটি দলের সমর্থনের চিঠি রাজ্যপালের কাছে দেখাতে পারেননি বিজয়। পরে আইইউএমএল এক বিবৃতিতে জানায়, তারা টিভিকেকে সমর্থন করবে না। একই সঙ্গে টিটিভি নামের আরেকটি দলও জানিয়েছে, তারা বিজয়কে সরকার গঠনে সমর্থন দেবে না। এদিকে, শুক্রবার সন্ধ্যায় টানা তিন দিনের মতো রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেন থালাপতি বিজয়।

উল্লেখ্য, গত ৪ মে প্রকাশিত নির্বাচনী ফলাফলে দেখা যায়, থালাপতি বিজয়ের দল টিভিকে ১০৮টি আসনে জয় পেয়েছে। সরকার গঠনে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে তাদের আরও অন্তত ১০ বিধায়কের সমর্থন প্রয়োজন ছিল। সূত্র: এনডিটিভি

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মির্জা ফখরুল-তামিমসহ ১৫ জন পাচ্ছেন খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক

তামিলনাড়ুতে নতুন নাটক! থালাপতি বিজয়ের শপথ অনুষ্ঠান স্থগিত

আপডেট সময় ০৯:৩৬:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬