ঢাকা , বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে কোনো ধর্ম বা গোষ্ঠীকে টার্গেট না করার আহ্বান জামায়াত আমিরের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:০০:২৮ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
  • ১২১ বার পড়া হয়েছে

কোনো ধর্ম, বর্ণ বা গোষ্ঠীকে টার্গেট করে যেন ক্ষতিসাধন না করা হয়, সে বিষয়ে ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

শনিবার (৯ মে) জাপান সফর শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ আহ্বান জানান।

জামায়াত আমির বলেন, ভারতের সংবিধান ধর্মনিরপেক্ষ হওয়ায় সেখানে ইসলাম ধর্মকে আলাদাভাবে চিহ্নিত করা উচিত নয়। পাশাপাশি কোনো ধর্ম-বর্ণ বা গোষ্ঠীকে লক্ষ্য করে যেন কোনো ধরনের ক্ষতিসাধন না করা হয়, সে বিষয়েও ভারত সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, পশ্চিমবঙ্গসহ পৃথিবীর যেকোনো স্থানে নিরীহ মানুষের ওপর জুলুম-নির্যাতন হলে জামায়াত তার বিপক্ষে অবস্থান নেবে। “মজলুম যেখানে আছে, আমরা সবসময় সেই মজলুমের পক্ষেই থাকবো,” বলেন তিনি।

অন্যদিকে, গাজীপুরের কাপাসিয়ায় পাঁচজনকে কুপিয়ে হত্যার ঘটনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ প্রকাশ করেন ডা. শফিকুর রহমান।

এছাড়া জাপানে আটদিনের সফরে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টারসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হয়েছে বলেও জানান তিনি। সফরে বাংলাদেশ ও জাপানের মধ্যকার সম্পর্ক আরও ঘনিষ্ঠ করা, স্কিল ডেভেলপমেন্ট, নগর অবকাঠামো উন্নয়ন এবং ভূমিকম্প মোকাবিলা নিয়ে আলোচনা হয়েছে বলে উল্লেখ করেন জামায়াত আমির।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ভারতে কোনো ধর্ম বা গোষ্ঠীকে টার্গেট না করার আহ্বান জামায়াত আমিরের

আপডেট সময় ০৩:০০:২৮ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬