ঢাকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে বোমাসদৃশ ৫ বস্তু উদ্ধার, আটক ১ ৯০০ শিক্ষার্থীর শিক্ষক ৬ জন, তবু ৯ বছর ধরে সেরা রাজধানীতে চাঁদা তোলায় বাধা, শিক্ষার্থীদের ওপর হামলা করলেন যুবদল নেতা চঞ্চল চাঁদা নিতে বাধা দেওয়ায় ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলা নববধূর স্বামীর কাছে মাদক পাঠিয়ে পুলিশকে খবর দিলো সাবেক প্রেমিক সাভারে সন্ত্রাসীরা অবস্থান করা একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ, ৫টি বোমাসদৃশ বস্তু উদ্ধার ফ্যামিলি কার্ড নিয়োগে অনিয়মের অভিযোগ: গাইবান্ধায় ইউএনও কার্যালয়ে ভাঙচুর শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয় ‘পর্যালোচনা করছে’ ভারত ‘আওয়ামী লীগের ১৭ বছরের স্বৈরাচারী ব্যবস্থার বিরুদ্ধে দাঁড়িয়েছিল শিক্ষার্থীরা’ জুলাই হত্যা মামলা: বরখাস্ত সেনা কর্মকর্তা আফজাল নাছেরের জামিন

ইরান কখনো শত্রুর সামনে মাথা নত করবে না: পেজেশকিয়ান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৩৪:৪৪ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
  • ১২১ বার পড়া হয়েছে

ইরান কখনো তার বৈধ অধিকার থেকে সরে আসবে না। আমরা কখনো শত্রুর সামনে মাথা নত করব না। বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। খবর প্রেস টিভির। রোববার (১০ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যেকোনো আলোচনা আত্মসমর্পণ বা পিছু হটা নয়, বরং জাতীয় অধিকার আদায় ও জাতীয় স্বার্থ রক্ষার লড়াই।

পেজেশকিয়ান বলেন, আলোচনা বা সংলাপের কথা উঠলেই সেটিকে আত্মসমর্পণ বা পিছু হটা ভাবার সুযোগ নেই। এর উদ্দেশ্য হলো ইরানি জনগণের অধিকার নিশ্চিত করা এবং দৃঢ়ভাবে জাতীয় স্বার্থ রক্ষা করা। এর কিছুক্ষণ আগেই দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, দেশটির বিরুদ্ধে চলমান আগ্রাসন বন্ধে যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব দিয়েছে তেহরান।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানায়, ইরানের পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়েছে বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যেকোনো আলোচনা শুধুমাত্র যুদ্ধ বন্ধের বিষয়কে কেন্দ্র করেই হতে হবে। পারমাণবিক কর্মসূচিসহ অন্যান্য ইস্যু পরে আলোচনায় আনা যেতে পারে। জবাবে ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরান যুক্তরাষ্ট্রের মূল দাবিগুলো মানতে ব্যর্থ হয়েছে। বিশেষ করে তেহরানের পারমাণবিক কর্মসূচি এবং উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত নিয়ে ওয়াশিংটনের উদ্বেগের সন্তোষজনক সমাধান তারা দেয়নি।

ট্রাম্প অভিযোগ করেন, ইরান প্রায় পাঁচ দশক ধরে আন্তর্জাতিক সম্প্রদায় ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সময়ক্ষেপণের কৌশল অনুসরণ করছে। তিনি বলেন, তারা শুধু বিলম্ব করছে। বিলম্ব, বিলম্ব, বিলম্ব। উল্লেখ্য, ইসলামাবাদে আলোচনা শুরু হলেও শেষ পর্যন্ত কোনো সমঝোতা হয়নি। এর জন্য ওয়াশিংটনের অযৌক্তিক ও সর্বোচ্চ চাপের নীতিকে দায়ী করেছে তেহরান। এরপর থেকেই যুক্তরাষ্ট্র ইরানি জাহাজ ও বন্দরগুলোর ওপর যে অবরোধ আরোপ করেছে, তা প্রত্যাহার না হওয়া পর্যন্ত আলোচনায় ফিরবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে ইরান।তেহরান আরও জানিয়েছে, অবরোধ বহাল থাকলে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার কোনও ইচ্ছা তাদের নেই।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সাভারে বোমাসদৃশ ৫ বস্তু উদ্ধার, আটক ১

ইরান কখনো শত্রুর সামনে মাথা নত করবে না: পেজেশকিয়ান

আপডেট সময় ০১:৩৪:৪৪ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬