প্রতি চারজন মার্কিন নাগরিকের মধ্যে একজন মনে করেন, গত এপ্রিলে হোয়াইট হাউজ করেসপনডেন্টস ডিনারে গুলিবর্ষণের ঘটনাটি সাজানো ছিল। সোমবার (১১ মে) প্রকাশিত এক জরিপ বলছে, এ নিয়ে নাগরিকদের মধ্যে ব্যাপক রাজনৈতিক বিভাজন দেখা গেছে।
প্রতি তিন ডেমোক্র্যাট সমর্থকের একজন মনে করেন, ওই ডিনারে গুলিবর্ষণের ঘটনাটি সাজানো। আর রিপাবলিকদের ক্ষেত্রে এই হার প্রতি আটজনে একজন―এমনটাই জানা গেছে অনলাইন সংবাদমাধ্যমের সত্যতা যাচাইকারী প্রতিষ্ঠান নিউজগার্ডের জরিপ থেকে। প্রতিবেদন অনুযায়ী, বয়স্ক ব্যক্তিদের চেয়ে ১৮ থেকে ২৯ বছর বয়সী তরুণদের মধ্যে ঘটনাটিকে সাজানো মনে করার প্রবণতা বেশি দেখা গেছে।
সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন অনুযায়ী, গত সপ্তাহে ওয়াশিংটন ডিসির একটি ফেডারেল গ্র্যান্ড জুরি অভিযুক্ত বন্দুকধারী কোল টমাস অ্যালেনকে এ ঘটনায় অভিযুক্ত করেছে। ডোনাল্ড ট্রাম্পকে হত্যাচেষ্টাসহ তার বিরুদ্ধে চারটি অপরাধের অভিযোগ তোলা হয়েছে।

ডেস্ক রিপোর্ট 

























