ঢাকা , বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বগুড়ায় বিমানবন্দর ও বিমান ঘাঁটির কাজ শুরু হয়েছে: প্রতিমন্ত্রী  পুলিশের সঙ্গে টাকা ভাগ-বাঁটোয়ারা করে স্থানীয় বিএনপি নেতারা: রুমিন ফারহানা রামিসা হত্যা: অভিযুক্ত সোহেল রানার ১০ দিনের রিমান্ড আবেদন ইরানের বিরুদ্ধে নতুন হামলার হুমকি ট্রাম্পের, মধ্যপ্রাচ্যে নতুন সংঘাতের আশঙ্কা জামায়াতের বিরোধী দল হওয়ার যোগ্যতা নেই: রাশেদ খান রাষ্ট্রপতি হওয়ার চেষ্টা করছেন ড. ইউনূস: গোলাম মাওলা রনি হাসপাতালে আকস্মিক পরিদর্শন, অব্যবস্থাপনা ও অনিয়ম দেখে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী ওমানে নিহত চার প্রবাসী ভাইয়ের জানাজা পড়ালেন বেঁচে থাকা একমাত্র ছোট ভাই কক্সবাজারের লেফটেন্যান্ট নির্জন হত্যা, ৪ জনের মৃত্যুদণ্ড তরুণদের ‘তেলাপোকা’ বলে মন্তব্য ভারতের প্রধান বিচারপতির, ক্ষোভে যুবক বানালো ‘ককরোচ জনতা পার্টি’

ওমানে নিহত চার প্রবাসী ভাইয়ের জানাজা পড়ালেন বেঁচে থাকা একমাত্র ছোট ভাই

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৩০:১১ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

এবার মধ্যপ্রাচ্যের দেশ ওমানে মর্মান্তিক ঘটনায় নিহত চট্টগ্রামের রাঙ্গুনিয়ার একই পরিবারের চার প্রবাসী ভাইয়ের জানাজা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার ওমানে গাড়ির ভেতরে এসি থেকে নির্গত বিষাক্ত গ্যাসে তাদের মৃত্যু হয়। এক সপ্তাহ পর মঙ্গলবার রাতে তাদের মরদেহ দেশে পৌঁছায়। এরপর বুধবার সকাল ১১টায় চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার হোসনাবাদ লালানগর উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় ইমামতি করেন নিহত চার সহোদরের বেঁচে থাকা একমাত্র ছোট ভাই মাওলানা মো. এনাম। পরে মসজিদের পাশে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়। জানাজায় কয়েক হাজার মানুষ অংশ নেন। একই পরিবারের চার ভাইয়ের একসঙ্গে মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ।

এর আগে মঙ্গলবার রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চার সহোদরের মরদেহ গ্রহণ করেন রাঙ্গুনিয়া আসনের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী। একই সময়ে ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত রাঙ্গুনিয়ার আরেক প্রবাসী মহসিনের মরদেহও দেশে আনা হয়। ভোরে মরদেহগুলো রাঙ্গুনিয়ায় পৌঁছালে সেখানে হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।

জানা গেছে, গত বুধবার ওমানের রাজধানী মাস্কাট থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরের মুলাদ্দাহ এলাকায় একটি গাড়ির ভেতর থেকে মুহাম্মদ রাশেদ, মুহাম্মদ সাহেদ, মুহাম্মদ সিরাজ ও মুহাম্মদ শহিদ নামের চার সহোদরের মরদেহ উদ্ধার করা হয়। পরবর্তীতে ওমান পুলিশের তদন্তে জানা যায়, দীর্ঘ সময় গাড়ি চালু থাকায় এসি থেকে নির্গত বিষাক্ত গ্যাসের কারণেই তাদের মৃত্যু হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বগুড়ায় বিমানবন্দর ও বিমান ঘাঁটির কাজ শুরু হয়েছে: প্রতিমন্ত্রী 

ওমানে নিহত চার প্রবাসী ভাইয়ের জানাজা পড়ালেন বেঁচে থাকা একমাত্র ছোট ভাই

আপডেট সময় ০২:৩০:১১ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬