ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::

আগুনে পুড়ছে কালশী বস্তি: আশপাশে নেই পানির উৎস, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:২১:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

রাজধানীর মিরপুরের পল্লবী এলাকার কালশী বস্তিতে ভয়াবহ আগুন লেগেছে। ঘটনাস্থলের আশপাশে পানির উৎস না থাকায় আগুন নির্বাপণে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে। অগ্নি নির্বাপণ কার্যক্রমে শক্তি বাড়াতে পানির ট্যাংকসহ রাজধানীর বিভিন্ন স্থান থেকে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট রওনা হলেও তার মধ্যে ৫টি ইউনিটই ঘণ্টা ধরে আটকে আছে সড়কের যানজটে।

সোমবার (২৫ মে) সন্ধ্যা ৭টার দিকে এই আগুনের সূত্রপাত হয়। রাত ৮টা ৩৫ মিনিটে শেষ খবর পাওয়া পর্যন্ত অগ্নি নির্বাপণে কাজ করছিল ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট।

ফায়ার সার্ভিস জানিয়েছে, সন্ধ্যা ৭টা ২৩ মিনিটে আগুনের খবর আসে ফায়ার সার্ভিসের কাছে। খবর পেয়ে রাত ৭টা ৩২ মিনিটের মধ্যে পল্লবী ও মিরপুর ফায়ার স্টেশনের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নির্বাপণের কাজ শুরু করে। কিন্তু ঘটনাস্থলে পানির কোনো উৎস না থাকায় আরও বেশি ফায়ার স্টেশনের সহযোগিতা চাওয়া হয়। তবে কুর্মিটোলা ও মিরপুর থেকে আরও ৩টি ইউনিট দ্রুত পৌঁছাতে পারলেও ফায়ার সার্ভিস সদর দফতর ও উত্তরা থেকে পাঠানো পানিবাহী ট্যাংকারসহ ইউনিটগুলো যানজটের কারণে এক ঘণ্টায়ও ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি।

এ বিষয়ে ফায়ার সার্ভিস মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বাংলাভিশনকে বলেন, ঘটনাস্থলে পানির তীব্র সংকট রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আশপাশের ফায়ার স্টেশনগুলোর পাশাপাশি রাজধানীর সিদ্দিকবাজারের ফায়ার সার্ভিস সদর দফতর ও উত্তরা থেকে ৫টি ইউনিট পাঠানো হলেও রাস্তায় তীব্র যানজটের কারণে সেগুলো এক ঘণ্টায়ও পৌঁছাতে পারেনি। বিশেষ করে গরুর হাটের কারণে সড়কের বিভিন্ন জায়গায় প্রতিবন্ধকতা সৃষ্টি হয়ে আছে। এ কারণে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো পৌঁছাতে পারছে না। কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনতে হলে পানির ট্যাংকগুলো খুব দ্রুত পৌঁছানো দরকার।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

অ্যাঙ্গোলায় স্বর্ণের খনিতে ভয়াবহ ধস, একই পরিবারের ১৩ সদস্যসহ নিহত ২৮

আগুনে পুড়ছে কালশী বস্তি: আশপাশে নেই পানির উৎস, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

আপডেট সময় ০৯:২১:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬