ঢাকা , শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গৃহযুদ্ধের পথে কি ইসরাইল? পিএসএ কি মরণব্যাধি ক্যানসারের লক্ষণ? যা বলছেন চিকিৎসকরা প্রতিটি ফ্যামিলি কার্ড তৈরিতে ব্যয় ৬০০ টাকা, অর্থের জোগান নিয়ে ধোঁয়াশা তারেক রহমান বিরোধী দলকে পোষ্য বানানোর চেষ্টা করছেন: সারজিস আলম আইনজীবীদের প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে সরকার: আইনমন্ত্রী মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে ভূমিকম্পের মতো প্রতিশোধ নেওয়ার হুমকি ইরানের ‘দুষ্ট লোকেরা’ হাসনাত আবদুল্লাহকে ‘হাসিনার আবদুল্লাহ’ বলে: রাশেদ খাঁন রিজভীর নামে ফেসবুকে কোনো অ্যাকাউন্ট নেই, থানায় জিডি ‘আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে জামায়াত রাজনীতি ঘোলাটে করছে কি না, সজাগ থাকতে হবে’: ডিএসসিসি প্রশাসক ৩১ অ্যাপে অবৈধ ঋণের ফাঁদ, সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ ব্যাংকের

‘মহান নায়ক’ নেতানিয়াহুকে ক্ষমা করা উচিত: ট্রাম্প

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:১১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
  • ৬৪০ বার পড়া হয়েছে

এবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে মহান নায়ক দাবি করে তার দুর্নীতির বিচার বাতিল করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প নেতানিয়াহুর বিরুদ্ধে মামলাকে একটি ‘উইচ হান্ট’ বা রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা হিসেবে বর্ণনা করেছেন। খবর আলজাজিরার

বুধবার, ট্রাম্প তার ট্রুথ স্যোশাল প্ল্যাটফরমে লেখেন, বেনিয়ামিন নেতানিয়াহুর বিচার অবিলম্বে বাতিল করা উচিত, অথবা এই মহান নায়ককে ক্ষমা করে দেওয়া উচিত, যিনি ইসরায়েলের জন্য এত কিছু করেছেন। তিনি বলেন, নেতানিয়াহু সোমবার আদালতে হাজির হবেন বলে আমি জানতে পেরেছি।

নেতানিয়াহুকে ২০১৯ সালে ঘুষ, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে অভিযুক্ত করা হয়। তার বিচার শুরু হয় ২০২০ সালে এবং এতে তিনটি ফৌজদারি মামলার কথা রয়েছে। নেতানিয়াহু সব অভিযোগ অস্বীকার করেছেন ও নিজেকে নির্দোষ দাবি করেছেন।

ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে, ৩ জুন থেকে নেতানিয়াহুর জেরা শুরু হয়েছে, যা চলতে পারে প্রায় এক বছর। ইসরায়েলের প্রেসিডেন্ট ইসহাক হারজগ আইনি ক্ষমতা রাখেন নেতানিয়াহুকে ক্ষমা করার, কিন্তু তিনি বলেছেন—এ মুহূর্তে সে বিষয়টি আলোচনায় নেই এবং এ পর্যন্ত কেউ এ ধরনের অনুরোধও করেননি।

ট্রাম্প আরো বলেন, আমেরিকা ইসরায়েলকে রক্ষা করেছিল, আর এখন আমেরিকাই নেতানিয়াহুকে রক্ষা করবে। তবে ট্রাম্প বা যুক্তরাষ্ট্রের সরকার নেতানিয়াহুর বিচার বন্ধ করতে কী পদক্ষেপ নিতে পারে, তা পরিষ্কার নয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গৃহযুদ্ধের পথে কি ইসরাইল?

‘মহান নায়ক’ নেতানিয়াহুকে ক্ষমা করা উচিত: ট্রাম্প

আপডেট সময় ০১:১১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫