ঢাকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘ঘরের বাজার’-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন মাহমুদউল্লাহ রিয়াদ ১৫ আগস্ট ঘিরে দেশব্যাপী র‍্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা খালিদুজ্জামানের কর্মকাণ্ডকে ‘তৃতীয় শ্রেণির সস্তা রাজনীতি’ বললেন মির্জা গালিব মৃত্যুর আগে মাকে যা বলেছিলেন সালমান শাহ দেশে ফিরলেন ছাত্র আন্দোলনে ক্ষমতাচ্যুত নেপালের সাবেক প্রধানমন্ত্রী তৃণমূলের রাজনীতি থেকে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে বসতে যাচ্ছেন মির্জা ফখরুল গভীর রাতে গৃহবধূর ঘরে জামায়াত নেতা, শ্বশুরের চিৎকারে ধরা কিছু মনে করবেন না বলে, বিদ্যুৎ মন্ত্রীকে যা বললেন ওমর সানী দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী বাগেরহাটে সাড়ে ৩ লাখ টাকায় বিক্রি হলো একটি মাছ

অবশেষে ঢাকায় আসছেন আতিফ আসলাম, টিকিট নিয়ে নতুন ঘোষণা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:১৩:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
  • ৪০০ বার পড়া হয়েছে

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আবারও ঢাকার মঞ্চে ফিরছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। আগামী ২৪ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ‘মেইন স্টেজ শো ফিচারিং আতিফ আসলাম’, যা মূলত গত বছর স্থগিত হওয়া কনসার্টের পুনরায় আয়োজন।

আয়োজক প্রতিষ্ঠান মেইন স্টেজ ইনকরপোরেটেড জানিয়েছে, গত বছরের ১৩ ডিসেম্বর ঢাকায় আতিফ আসলামের কনসার্ট আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছিল। টিকিট বিক্রি থেকে শুরু করে শিল্পীর সফর পরিকল্পনাও চূড়ান্ত ছিল। তবে জাতীয় নির্বাচনকে ঘিরে নিরাপত্তাজনিত পরিস্থিতির কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনায় অনুষ্ঠানের মাত্র দুই দিন আগে কনসার্টটি স্থগিত করা হয়।

তখনই আয়োজকরা আশ্বস্ত করেছিলেন, কনসার্টটি বাতিল নয়; পরিস্থিতি অনুকূলে এলে নতুন তারিখে আয়োজন করা হবে। একই সময়ে আতিফ আসলামও সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশের ভক্তদের উদ্দেশে বার্তা দিয়ে দ্রুত ফিরে আসার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

আয়োজকদের দাবি, এবার কনসার্ট আয়োজনের জন্য প্রয়োজনীয় সাংস্কৃতিক অনুমোদন, নিরাপত্তা ছাড়পত্রসহ সংশ্লিষ্ট সব ধরনের অনুমতি ইতোমধ্যে পাওয়া গেছে। খুব শিগগিরই ভেন্যু, টিকিট বিক্রি এবং অন্যান্য বিস্তারিত তথ্য আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।

এদিকে পুরোনো টিকিটধারীদের জন্যও রয়েছে স্বস্তির খবর। গত বছরের কনসার্টের টিকিট কিনে যারা রিফান্ড নেননি, তাদের নতুন করে টিকিট কাটতে হবে না। নির্ধারিত প্রক্রিয়ায় আবেদন করলেই তাদের নামে নতুন টিকিট ইস্যু করা হবে, কোনো অতিরিক্ত অর্থ ছাড়াই।

আর যারা আগে রিফান্ডের আবেদন করেছিলেন, তারাও চাইলে সেই আবেদন প্রত্যাহার করে টিকিট পুনর্বহালের সুযোগ পাবেন। পাশাপাশি নতুন দর্শকদের জন্যও সীমিত সংখ্যক টিকিট বিক্রির ব্যবস্থা রাখা হবে।

সব মিলিয়ে, দীর্ঘ অপেক্ষার পর অবশেষে আতিফ আসলামের ঢাকায় ফেরার খবরে উচ্ছ্বসিত হয়ে উঠেছেন তার হাজারো ভক্ত। জুলাইয়ের এই আয়োজন ঘিরে ইতোমধ্যেই শুরু হয়েছে ব্যাপক আগ্রহ ও আলোচনা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘ঘরের বাজার’-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন মাহমুদউল্লাহ রিয়াদ

অবশেষে ঢাকায় আসছেন আতিফ আসলাম, টিকিট নিয়ে নতুন ঘোষণা

আপডেট সময় ১১:১৩:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬