ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
কায়রো বিমানবন্দরে বাংলাদেশিদের বাড়তি তল্লাশি তেহরানে খামেনিকে শ্রদ্ধা জানাতে মানুষের ঢল ৩ মিনিটের বক্তৃতায় বাণিজ্যমন্ত্রীকে ৮৬ বার ‘স্যার’, আলোচনায় কৃষি কর্মকর্তা খামেনির পাশে ছোট্ট কফিনে ১৪ মাসের জাহরা তেলের মজুত বাড়াতে আরও ৫ লাখ টন জ্বালানি কিনছে সরকার মেসির পিছু নিতে গিয়ে নিজের দলকেই হারতে দেখলেন সেই তান্ত্রিক ভেনেজুয়েলার ভূমিকম্পে পা হারানো শিশুর স্বপ্ন পূরণ করলেন রোনালদো ভেনেজুয়েলায় ভূমিকম্পে পা ও পরিবার হারানো শিশুর স্বপ্ন পূরণ করলেন রোনালদো সত্যি হলো না ভবিষ্যদ্বাণী, মেসিকে হারাতে গিয়ে নিজ দেশকেই বাঁচাতে পারলেন না তান্ত্রিক খামেনির জানাজায় অংশগ্রহণকারীদের জন্য তৈরি হচ্ছে ৫ কোটি রুটি

নরওয়ের বিপক্ষে লড়াইয়ের আগে বড় সুখবর পেল ব্রাজিল

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৪২:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচে রবিবার দিবাগত রাত ২টায় নরওয়ের মুখোমুখি হবে ব্রাজিল। ম্যাচটির আগে বড় স্বস্তির খবর পেয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ইনজুরি কাটিয়ে দলের অনুশীলনে ফিরেছেন তারকা ফরোয়ার্ড রাফিনিয়া।

গত ১৯ জুন ফিলাডেলফিয়ায় হাইতির বিপক্ষে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে ডান ঊরুতে চোট পান বার্সেলোনার এই উইঙ্গার। এরপর থেকে তিনি মাঠের বাইরে ছিলেন এবং দলের পূর্ণাঙ্গ অনুশীলনেও অংশ নিতে পারেননি। এতে নরওয়ের বিপক্ষে তার খেলা নিয়েও তৈরি হয়েছিল অনিশ্চয়তা।

তবে সেই শঙ্কা অনেকটাই কাটিয়ে উঠেছেন রাফিনিয়া। যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মরিসটাউনের কলম্বিয়া পার্ক কমপ্লেক্সে শুক্রবার দলের মূল অনুশীলনে সতীর্থদের সঙ্গে পুরো দমে অনুশীলন করতে দেখা গেছে তাকে। দীর্ঘ বিরতির পর বল পায়ে ফেরায় স্বস্তি ফিরেছে ব্রাজিল শিবিরে।

তবে নরওয়ের বিপক্ষে রাফিনিয়া শুরুর একাদশে থাকবেন কি না, সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন জানিয়েছে, ম্যাচের আগ পর্যন্ত তার শারীরিক অবস্থার পর্যবেক্ষণ চলবে। প্রয়োজন হলে তাকে ম্যাচে খেলানোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে পরিসংখ্যানও ব্রাজিলকে সতর্ক থাকার বার্তা দিচ্ছে। বিশ্বমঞ্চে নরওয়ের বিপক্ষে এখনো জয়ের দেখা পায়নি সেলেসাওরা। তাই শেষ ষোলোর এই নকআউট লড়াইয়ে রাফিনিয়ার প্রত্যাবর্তন ব্রাজিলের আক্রমণভাগে নতুন প্রাণ সঞ্চার করতে পারে। কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করতে হলে নরওয়ের বিপক্ষে নিজেদের সেরাটা উজাড় করেই খেলতে হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কায়রো বিমানবন্দরে বাংলাদেশিদের বাড়তি তল্লাশি

নরওয়ের বিপক্ষে লড়াইয়ের আগে বড় সুখবর পেল ব্রাজিল

আপডেট সময় ১১:৪২:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬