ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::

আমরা ভালো মানুষ বলেই খামেনির দাফনের জন্য ৭ দিন ছুটি দিয়েছি: ট্রাম্প

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:০৩:২৮ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

এবার ইরান মীমাংসা করতে চায় বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া তিনি বলেছেন, ‘খামেনির দাফন অনুষ্ঠানের জন্য তেহরানকে এক সপ্তাহের সময় দেয়া হয়েছে।এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। শুক্রবার (৩ জুলাই) রাতে মাউন্ট রাশমোরে যুক্তরাষ্ট্রের ২৫০তম বার্ষিকী উদযাপনের উদ্বোধনী ভাষণে ট্রাম্প যুক্তরাষ্ট্রের শ্রেষ্ঠত্ব, কমিউনিজমের হুমকি এবং বিশ্বে তার দেশের সামরিক শক্তি নিয়ে দীর্ঘক্ষণ দম্ভ প্রকাশ করেন।

এ সময় তিনি বলেন, ‘আমরা একদিনে ভেনিজুয়েলাকে হারিয়েছি এবং ইরানকে একেবারে ধরাশায়ী করেছি। তারা এতটাই মীমাংসা করতে চায় যে, তারা মীমাংসার জন্য মরিয়া হয়ে আছে।তিনি আরও যোগ করেন, ‘আমরা ভালো মানুষ বলেই দাফন অনুষ্ঠানের জন্য এক সপ্তাহের ছুটি দিয়েছি।

এর আগে আয়াতুল্লাহ আলি খামেনির কফিন শুক্রবার প্রকাশ্যে আনা হয়। ওইদিন বিভিন্ন দেশ থেকে আসা নেতারা ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। শনিবার ও রোববার তার কফিন থাকবে তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়। সেখানে তাকে শ্রদ্ধা জানাতে প্রতিশোধের প্রতীক লাল পতাকা হাতে ইতিমধ্যেই জড়ো হয়েছেন বহু মানুষ।

তেহরানের কার্যক্রম শেষে খামেনির মরদেহ নিয়ে যাওয়া হবে পর্যায়ক্রমে কোমে এবং ইরাকের নাজাফ হয়ে কারবালায়। পরে সেখান থেকে ইরানের মাশহাদ শহরে নিয়ে এসে ইমাম রেজার মাজারে দাফন করা হবে তাকে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কাল আমিরের তৃতীয় বিয়ে, অতিথি তালিকায় ২ প্রাক্তন স্ত্রী

আমরা ভালো মানুষ বলেই খামেনির দাফনের জন্য ৭ দিন ছুটি দিয়েছি: ট্রাম্প

আপডেট সময় ১২:০৩:২৮ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬